বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫, ০৪:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ঋতাভরীর নতুন অধ্যায়

অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। ছবি : সংগৃহীত
অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। ছবি : সংগৃহীত

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। ব্যক্তিজীবন নিয়ে বরাবরই আলোচনায় থাকেন তিনি। এবার গন্তব্য নির্ধারিত করে জানিয়ে দিলেন নতুন জীবন শুরু করতে যাচ্ছেন তিনি।

অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী পহেলা বৈশাখের দিন প্রেমিক সুমিত অরোরার সঙ্গে আংটি বদল করেছেন। যার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমেও শেয়ার করেন এই অভিনেত্রী। এরপরই ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় ভাসছেন তিনি।

ছবিগুলো শেয়ার করে ঋতাভরী ক্যাপশনে লিখেছেন, ‘সারা জীবনের জন্য একে অপরকে ‘বিরক্ত’ করার জন্য আমি হ্যাঁ বলেছি। মিস্টার রাইটের সঙ্গে বাগ্দান সম্পন্ন।’

ছবিগুলো মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। তারকাদের পাশাপাশি অসংখ্য অনুরাগী এই নতুন জুটিকে শুভেচ্ছা দিয়েছেন। শুভকামনা জানিয়েছেন অভিনেত্রী নুসরাত জাহান, ইশা সাহা, নির্মাতা রাহুল দাশগুপ্তরাও।

অভিনয়ের পাশাপাশি ঋতাভরীর জীবনসঙ্গী সুমিতও জড়িত সিনেমার জগতে, তবে তিনি পর্দার পেছনের মানুষ। পেশায় লেখক, সুমিত অরোরা বলিউডের ‘জওয়ান’, ‘স্ত্রী’, ‘চান্দু চ্যাম্পিয়ান’-এর মতো বিখ্যাত সিনেমার সংলাপ লিখেছেন। শুধু তাই নয়, ওয়েব প্ল্যাটফর্মেও রয়েছে তার সফল পদচারণা।

এর আগে মনোরোগ বিশেষজ্ঞ তথাগত চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে ছিলেন ঋতাভরী। লকডাউনের সময় সেই সম্পর্কের সূচনা হলেও পরবর্তীতে তা ভেঙে যায়।

ঋতাভরীকে সবশেষ অভিনয় করতে দেখা যায় পরিচালক মৈনাক ভৌমিকের ‘গৃহস্থ’। যেটি এ বছরের মার্চে মুক্তি পায়। এতে তার বিপরীতে অভিনয় করেন সৌরভ দাস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

১০

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

১১

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

১২

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

১৩

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১৪

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপে চমক দেখাল মিসর

১৫

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১৬

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৭

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৮

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৯

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

২০
X