বিনোদন ডেস্ক
প্রকাশ : ১০ মার্চ ২০২৪, ১২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

যে কারণে ঋতাভরীকে দীপিকার উপহার

অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী ও দীপিকা পাড়ুকোন। ছবি : ইনস্টাগ্রাম
অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী ও দীপিকা পাড়ুকোন। ছবি : ইনস্টাগ্রাম

একজন বলিউডের প্রভাবশালী অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। অন্যজন কলকাতার পরিচিত মুখ অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। দুজনের সঙ্গে দুজনের একবারই দেখা হয়েছিল। কিন্তু আন্তর্জাতিক নারী দিবসে টালিগঞ্জের এই অভিনেত্রীকে চমকে দিয়ে বিশেষ উপহার পাঠিয়েছেন দীপিকা। সামাজিক মাধ্যমে সেগুলোর ছবি প্রকাশ করে সবাইকে জানালেন ঋতাভরী। খবর : ওটিটিপ্লে

ঋতাভরী ও দীপিকার মধ্যে কোনো বন্ধুত্ব নেই। নিজেদের সম্পর্ক নিয়ে অভিনেত্রী বলেন, ‘আমাদের আসলে বন্ধুত্ব নেই। দীপিকার সঙ্গে আমার একবারই দেখা হয়েছিল। তা-ও আবার ২০১৮ সালে পরিচালক-প্রযোজক দীনেশ বিজনের বিয়েতে। একবারই তখন কথা হয়। তারপর শুক্রবার এমন একটা উপহার পেয়ে ভীষণ খুশি আমি।’

তবে দীপিকার এমন সৌজন্য দেখে অনেক কিছু শিখলেন বলেই জানান ঋতাভরী। খানিকটা খাতায় লিখে রাখার মতোও নাকি বিষয়টা। তার কথায়, ‘আসলে দীপিকার প্রসাধনী সংস্থা নারী দিবস উপলক্ষে এমন কিছু নারীকে উপহার পাঠাতে চায়, যারা সব সেক্টরে ভালো কাজ করেছেন। সে জন্য আমার সঙ্গে যোগাযোগ করেন তারা। প্রথমে আমি ভেবেছিলাম, হয়তো আমার স্টোরিতে তার প্রসাধনীর বিজ্ঞাপনের জন্য কিছু লিখতে হবে। তবে তেমন কিছুই না। আমি নিজেই স্টোরিতে পোস্টটা দিই। আমি ভীষণ খুশি। পাশাপাশি এটাও মনে হচ্ছে, দীপিকার মতো এমন একজন তারকাও নতুন প্রজন্মের জন্য ভাবছেন ও তাদের উৎসাহিত করছেন।’

ঋতাভরীকে পাঠানো উপহারে দীপিকার নিজস্ব প্রসাধনী ব্যান্ড ‘৮২° ইস্ট’র বেশ কয়েকটি প্রসাধনী পাঠিয়েছেন। এ ছাড়াও রয়েছে সুগন্ধি মোম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১০

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১১

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১২

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৩

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৪

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৫

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৬

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৭

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৮

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১৯

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

২০
X