কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ০৫:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

তিনবার সংসার ভাঙলেও এখনো বিয়েতে বিশ্বাসী শ্রাবন্তী

জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ছবি : সংগৃহীত
জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ছবি : সংগৃহীত

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের কাজের থেকেও বেশি সমালোচনায় আসেন তার ব্যক্তিগত জীবন নিয়ে। এখন পযর্ন্ত তিনবার বিয়ে ভেঙেছে এই অভিনেত্রীর। সম্পর্কের প্রতি তার বিশ্বাস এখনো অটুট। শুধু তাই নয়, এখনো বিয়েতে বিশ্বাস রাখেন তিনি। সম্প্রতি ফিভার এফএমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটিই বললেন শ্রাবন্তী।

সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, আমি এখনো বিয়েতে বিশ্বাস করি। কারণ আমি আমার বাবা-মাকেও দেখেছি। আমি মনে করি, যারা বিয়ে করছেন, তারা ভালো থাকুন। তাদের যেন একে অপরের প্রতি স্বচ্ছতাটা বজায় থাকে। কেন বিয়ে করবে না? এটি তো আমরা বহু বছর ধরে দেখে আসছি।

অভিনেত্রী আরও বলেন, জীবন একটাই, তাই লোকে কী বলছে না বলছে সেটি নজর দেওয়া উচিত নয়। নিজের মন যেটি বলছে, যেটি করলে আমার ধারণা আপনার ভালো হবে, সেটিই করা উচিত।

তিনি আরও বলেন, কারণ কেউ পুরোপুরি কারও জায়গাটা অনুভব করতে পারবে না। তাই নিজেকেই নিজের ভালোবাসা উচিত সবার আগে।

তবে সাক্ষাৎকারে নিজের বিয়ে, প্রেম বা সংসার নিয়ে কথা বলেননি শ্রাবন্তী। সম্পূর্ণ ফোকাস রেখেছিলেন বর্তমান কাজ নিয়ে।

কোনো বৈবাহিক সম্পর্কই স্থায়িত্ব হয়নি। কোথায় তবে ভুল ছিল? এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রীর শ্রাবন্তী বলেন, আমার যেটি ভুল ছিল- আমি জীবনে ভুল মানুষ বেছে নিয়েছিলাম, যেটি হয়তো আমার আরও ভালো করে বুঝে নিয়ে করা উচিত ছিল।

এ বিষয়ে অভিনেত্রী আরও বলেন, আসলে আমি তো খুব ইমোশানল একজন মানুষ। সেখানে আমার মনে হয়, আবেগে না ভেসে, আরও বাস্তব বুদ্ধি দিয়ে জীবনটাকে দেখা উচিত ছিল। তিনি বলেন, আমি বলব, নিজের ভালো থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি নিজের সম্মানটা যেখানে বজায় থাকবে, সেখানে এগিয়ে যাওয়া উচিত।

প্রসঙ্গত শ্রাবন্তী ১৮ বছর বয়সের আগেই পরিচালক রাজীব কুমার বিশ্বাসকে বিয়ে করেন। তাদের একটি ছেলে রয়েছে, নাম ঝিনুক ওরফে অভিমন্যু। ২০১৬ সালে রাজীবের সঙ্গে তাদের বিচ্ছেদ হয়। এরপর শ্রাবন্তী আবার প্রেমে পড়েন এবং কৃষাণ ব্রিজের সঙ্গে দ্বিতীয়বার বিয়ে করেন। কিন্তু এই বিয়ে মাত্র এক বছর স্থায়ী হয়। পরে তিনি তৃতীয়বার বিয়ে করেন রোশন সিংকে। তারা একটি গুরুদ্বারায় গোপনে বিয়ে করেন। কিন্তু বছর পেরোনোর আগেই তাদের মধ্যে সমস্যা শুরু হয়। শ্রাবন্তী ও রোশনের মধ্যে বিচ্ছেদ ঘটে এবং চলতি বছরের এপ্রিলে তারা আইনিভাবে আলাদা হন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে উল্টো রথযাত্রায় মানুষের ঢল

রোববার বঙ্গভবন ছাড়বেন সাহাবুদ্দিন

এক মেয়াদে তিন সরকারপ্রধান, আরও যে নতুন রেকর্ড সাহাবুদ্দিনের

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অবস্থান থেকে বেসামরিকদের দূরে থাকার আহ্বান ইরানের

৭৭ কোটি টাকার ক্ষতি / চট্টগ্রামে বন্যায় ১ লাখ ৬১ হাজার পশু ও হাঁস-মুরগির মৃত্যু

পূর্ণিমার প্রশ্নে অকপট শাকিব খান

শুক্রবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, প্রতিহত করার দাবি জর্ডানের

রবীন্দ্রনাথ-ওকাম্পো স্মরণে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

ব্লিচার রিপোর্টের প্রতিবেদন / বিশ্বকাপের ‘ফ্লপ’ একাদশ ঘোষণা, রোনালদোসহ জায়গা পেলেন যারা

১০

পদত্যাগের পরও আজীবন যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

১১

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর আগামী ২ আগস্ট

১২

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইয়ের বর্ষা উৎসব

১৩

জীবন বাঁচাতে বড় সিদ্ধান্ত নিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকা ফুটবলার

১৪

ইসলামি দেশগুলোর এক নম্বর শত্রু ইসরায়েল: গালিবাফ

১৫

সাহাবুদ্দিনের যত আলোচিত বক্তব্য

১৬

যাকে রাষ্ট্রপতি চান আসিফ নজরুল

১৭

মিরসরাইয়ে পাচারের সময় দুই তক্ষকসহ গ্রেপ্তার ২

১৮

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

১৯

ভারতে ভূমিধসে গাড়ি চাপা পড়ে নিহত ১৩

২০
X