বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুন ২০২৫, ০৬:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

যেভাবে শাশুড়ি হয়েছেন শ্রাবন্তী

যেভাবে শাশুড়ি হয়েছেন শ্রাবন্তী

ব্যক্তিগত জীবনে নানা উত্থান-পতনের মধ্য দিয়েই পথ চলেছেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তবে জীবনের যে কোনো কঠিন সময়েও তার সবচেয়ে বড় ভরসা হয়ে থেকেছে একমাত্র ছেলে ঝিনুক। ছোট বয়সেই ছেলেকে জন্ম দিয়েছেন শ্রাবন্তী, তাই একসঙ্গেই যেন বড় হয়ে উঠেছেন মা-ছেলে। ঝিনুককে বরাবরই নিজের সাপোর্ট সিস্টেম হিসেবে দেখেন অভিনেত্রী।

২০২৫ সালটি শ্রাবন্তীর জন্য বেশ তাৎপর্যপূর্ণ। একের পর এক সিনেমা মুক্তি পাচ্ছে তার। এরই মধ্যে মুক্তি পেয়েছে ‘আড়ি’, ‘আমার বস’, ‘রবীন্দ্র কাব্য রহস্য’, আর সামনে দুর্গাপূজায় মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দেবী চৌধুরানী’। এই ছবিটি বক্স অফিসে প্রতিদ্বন্দ্বিতা করবে আরও দুটি বড় বাজেটের চলচ্চিত্রের সঙ্গে- শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘রক্তবীজ ২’ এবং অভিনেতা দেবের ‘রঘু ডাকাত’। ‘আমার বস’ সিনেমায় শিবপ্রসাদের সঙ্গে কাজ করেছেন শ্রাবন্তী আর দেবের সঙ্গে তাঁর বহু জনপ্রিয় জুটি রয়েছে আগেও।

তবে প্রতিযোগিতা নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন অভিনেত্রী। বরং নিজের ছবির সাফল্য নিয়ে ভীষণ আত্মবিশ্বাসী। বলেন, “সবাই নিজের কাজের মাধ্যমেই নিজের জায়গা করে নেয়। এসব নিয়ে ভাবার কিছু নেই।”

টলিউডে নায়িকাদের পারস্পরিক সম্পর্ক ও ‘ক্যাট ফাইট’ নিয়ে প্রশ্ন করা হলে শ্রাবন্তীর সহজ উত্তর, “নিজেদের মধ্যে ঝামেলা করে লাভ কী? সবার নিজস্ব লড়াই আছে, জায়গা তৈরি করতে হয় নিজের কাজ দিয়েই।”

বেশ কয়েক দশক ধরেই টলিউডের প্রথম সারির নায়িকাদের মধ্যে রয়েছেন শ্রাবন্তী। সৌন্দর্য ও অভিনয়ের সমন্বয়ে তিনি বাংলা চলচ্চিত্রে নিজের শক্ত অবস্থান ধরে রেখেছেন। মূল চরিত্র হোক কিংবা আইটেম গানে পারফরম্যান্স- সব ক্ষেত্রেই দেখা যায় তাঁকে।

ব্যক্তিগত জীবন প্রসঙ্গে এক সাক্ষাৎকারে শ্রাবন্তীকে জিজ্ঞেস করা হয়, ছেলের বিয়ে হলে তিনি কেমন শাশুড়ি হবেন? হেসে জবাব দেন, “আমি একদম টিপিক্যাল শাশুড়ি হবো না। আমি খুবই খোলা মনের মানুষ। আর আমার ছেলে ঝিনুক একদমই ‘মামাস বয়’ না, ও আমারই ছেলে!”

তিনি আরও জানান, “আসলে আমি এখনই শাশুড়ি হয়ে গেছি। আমাদের একান্নবর্তী পরিবারে আমার বড় আপার ছেলের বিয়ে হয়ে গেছে, তাই আমিও একরকম শাশুড়ি।”

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X