বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২১ জুন ২০২৫, ০৫:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

তবে কি প্রথম স্বামীর কাছেই ফিরছেন শ্রাবন্তী?

তবে কি প্রথম স্বামীর কাছেই ফিরছেন শ্রাবন্তী?

কলকাতার টালিউডপাড়ায় ফের গুঞ্জন- শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও রাজীব বিশ্বাস কি আবার কাছাকাছি আসছেন? শুক্রবার সন্ধ্যায় সায়ন্তন ঘোষালের ছবি ‘রবীন্দ্র কাব্য রহস্য’-এর বিশেষ প্রদর্শন ঘিরে নতুন করে আলোচনায় প্রাক্তন এই দম্পতি।

কালো সিকুইনের শাড়ি, মানানসই ব্লাউজ, খোঁপায় গোঁজা গোলাপের কুঁড়ি- ঝলমলে সাজে উপস্থিত ছিলেন ছবির নায়িকা শ্রাবন্তী। তার উপস্থিতি নজর কেড়েছে সবার। একই অনুষ্ঠানে ছিলেন প্রাক্তন স্বামী রাজীব বিশ্বাসও। ফলে দর্শকদের কৌতূহল- তারা কি মুখোমুখি হলেন? কথা বললেন?

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দুজনের মাঝে চোখাচোখি হলেও কোনো আলাপ হয়নি। তবে নতুন করে গুঞ্জনের পালে হাওয়া দিয়েছেন স্বয়ং রাজীব। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘আমাদের যখন বিচ্ছেদ প্রক্রিয়া চলছিল, তখনও আমরা একসঙ্গে কাজ করেছি। কোনো সমস্যা হয়নি। আমরা পেশাদার।’

রাজীব বলেন, শ্রাবন্তী সবসময়ই ভালো অভিনেত্রী। এখন ও আরও পরিণত অভিনয় করছে। ‘আমার বস’, ‘দেবী চৌধুরাণী’র মতো ভিন্ন ধারার ছবিতে কাজ করছে- ভালো লাগছে। তবে ওর ব্যক্তিগত জীবন নিয়ে আমি কিছুই জানি না। নতুন করে সম্পর্কে জড়ানোর সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে, রাজীব সোজাসাপ্টা বলেন, ‘সেই ভাবনা নেই।’

শ্রাবন্তী ও রাজীবের প্রেমের সম্পর্কের সূচনা থেকেই টলিউডে পথচলা শুরু। ২০০৩ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে জন্ম নেয় একমাত্র পুত্র ঝিনুক। তবে সময়ের সঙ্গে সম্পর্কের টানাপড়েন বাড়তে থাকে, যা শেষমেশ ২০১৬ সালে আইনি বিচ্ছেদে রূপ নেয়। ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত একাধিক ব্যবসাসফল ছবিতে একসঙ্গে কাজ করেন রাজীব ও শ্রাবন্তী- যার মধ্যে রয়েছে ‘দুজনে’, ‘অমানুষ’, ‘ইডিয়ট’, ‘বিন্দাস’ প্রভৃতি। এরপর দীর্ঘ বিরতি, ব্যক্তি জীবনে আলাদা পথ। শ্রাবন্তী বিয়েও করেছেন আরও দু’বার, অন্যদিকে রাজীব থেকেছেন একাই। বর্তমানে উভয়েই ‘সিঙ্গেল’।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X