বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ০৬:২৬ পিএম
অনলাইন সংস্করণ

অভিনেত্রী মানেই পোশাক খুলে দাঁড়িয়ে পড়বে?

অভিনেত্রী মানেই পোশাক খুলে দাঁড়িয়ে পড়বে?। ছবি : সংগৃহীত
অভিনেত্রী মানেই পোশাক খুলে দাঁড়িয়ে পড়বে?। ছবি : সংগৃহীত

ভারতীয় বাংলা টিভি সিরিয়ালের জনপ্রিয় মুখ শ্বেতা ভট্টাচার্য সম্প্রতি পোশাক ও ব্যক্তিগত পছন্দ নিয়ে দেওয়া এক মন্তব্যকে ঘিরে টলিউডে তুমুল আলোচনা শুরু হয়েছে। ছোট পর্দায় দাপটের সঙ্গে কাজ করা ৩২ বছর বয়সী এই অভিনেত্রী চলচ্চিত্রেও অভিনয় করেছেন।

এক সাক্ষাৎকারে শ্বেতা বলেন, ‘আমি স্লিভলেস পরতে পারি না, শর্ট ড্রেস পরতে পারি না। ম্যাক্সিমাম হাঁটু পর্যন্ত কোনো পোশাক পরি। আমাকে যদি শরীর দেখিয়ে কাজ করতে হয় তাহলে কাজটা করব না। আমি এখানে ট্যালেন্ট বেচতে এসেছি, শরীর না।’

তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কেউ সমর্থন করছেন, আবার কেউ সরাসরি সমালোচনায় মুখর হয়েছেন। টলিউডের একাধিক অভিনেত্রীও নাম না করেই সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন।

এ বিষয়ে ভারতীয় একটি গণমাধ্যম টলিউডের কয়েকজন শিল্পীর মতামত জানতে চাইলে অভিনেত্রী মানসী সেনগুপ্ত বলেন, ‘ছোট পোশাক না পরতে চাওয়া বা হাতাকাটা পোশাকে আপত্তি থাকা নির্ভর করে সংশ্লিষ্ট মানুষটির ওপর। তাই এখানে কেউ কোনো মন্তব্য করতে পারেন না।’

অভিনেত্রী ঋতুপর্ণা সেন-ও একমত মানসীর সঙ্গে। তিনি বলেন, ‘আমি কেমন পোশাক পরি, তা সবার জানা। অভিনেত্রী মানেই কি পোশাক খুলে দাঁড়িয়ে পড়বে? তার নিজের ইচ্ছা-অনিচ্ছা থাকবে না? যে যেমন পোশাকে স্বাচ্ছন্দ্য, তার তেমনটাই পরা উচিত।’

অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জিও জানান, পোশাক বেছে নেওয়া সম্পূর্ণ শিল্পীর ব্যক্তিগত স্বাধীনতা। ‘দর্শক কোনোভাবেই ঠিক করে দিতে পারেন না, শিল্পীরা কেমন পোশাক পরবেন। আমি যেমন শাড়ি পরি, তেমনই খোলামেলা পোশাক পরতেও আমার অসুবিধা হয় না। কিন্তু কেউ যদি স্বাচ্ছন্দ্যবোধ না করেন, তবে কেন তিনি এমন পোশাক পরবেন? এই স্বাধীনতা সবার থাকা উচিত।’

তবে শ্বেতা পরিষ্কার করেছেন, তার মন্তব্য একান্তই ব্যক্তিগত ভাবনার জায়গা থেকে এসেছে। ‘কে কী পরবেন, তা যেমন আমি ঠিক করতে পারি না, তেমনই আমার চিন্তাভাবনাকে কেন্দ্র করে মানুষ বিচার করতে বসবেন, সেটাও মানতে নারাজ।’

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X