বিনোদন ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ১০:২১ এএম
অনলাইন সংস্করণ

নতুন চ্যালেঞ্জের মুখোমুখি মানসী

মানসী সেনগুপ্ত । ছবি : সংগৃহীত
মানসী সেনগুপ্ত । ছবি : সংগৃহীত

অভিনয় আর মাতৃত্ব ,দুটো পথ যেন সমানতালে এগিয়ে নিচ্ছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মানসী সেনগুপ্ত। দ্বিতীয়বার মা হওয়ার পরও কাজের প্রতি তার একাগ্রতা দেখে মুগ্ধ ভক্তরা। সংসার সামলানো, সন্তানদের লালনপালন আর শোবিজ দুনিয়ার ব্যস্ততার মাঝেই হঠাৎ করেই তিনি শেয়ার করলেন এক চমকপ্রদ সুখবর, যা মুহূর্তেই আলোড়ন তুলেছে অনুরাগীদের হৃদয়ে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, পুত্রসন্তান জন্মের কিছুদিন পরই অভিনয়ে ফিরেছেন তিনি। তবে এর মাঝেও মা হিসেবে তিনি নিজের দায়িত্বে কোনো অবহেলা করেননি। সময়মতো সন্তানের চিকিৎসকের কাছে যাওয়া থেকে শুরু করে ছেলেমেয়ের যত্ন নেওয়া, সবকিছুই করছেন সমান দক্ষতায় ।

এর পাশাপাশি নিজের ভালো থাকার জন্যও সময় বের করে নিচ্ছেন। তাই প্রায়শই তাকে বোনদের সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে ও খেতে যেতে দেখা যায়। তবে এসব কিছুর বাইরেও তিনি এবার নতুন একটি কাজে হাত দিয়েছেন। জানা যায়, এবার তিনি নিজের একটি শাড়ির ব্র্যান্ড আনতে চলেছেন। যদিও এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেননি, তবে তার একটি মিনি ভ্লগে এই বিষয়ে কথা বলেছেন।

মানসী জানান, তার ব্র্যান্ডের প্রথম শাড়িটি তিনি তার মাকে উপহার দিয়েছেন। তবে তিনি এটাও স্পষ্ট করে বলেছেন যে তার বোন রাইমা সেনগুপ্তই মায়ের জন্য এই শাড়িটি কিনেছেন। মানসীর মতে, ব্যবসায় ব্যক্তিগত সম্পর্ক আসা উচিত নয়।

ভিডিওর শুরুতে মানসী বলেন, ‘আমি সবাইকে প্রথমে একটা গুড নিউজ দিতে চাই। আমার ব্র্যান্ড আসছে। খুব শিগগিরই লঞ্চ হবে।’

এরপর তার মায়ের গায়ে শাড়ি রেখে মানসী বলেন, ‘এই শাড়িটা রাইমা মাকে কিনে দিল।’ এরপর মায়ের দিকে তাকিয়ে তিনি বলেন, ‘আমার ব্র্যান্ড, ‘দ্য সুতি বাই মানসী'।’

সবশেষে মানসী জানান, তার এই নতুন ব্র্যান্ডের মডেল হবেন তার বোন রাইমা। অভিনয়, ভ্লগিং এবং সন্তান সামলানোর পাশাপাশি এই নতুন উদ্যোগে মানসীকে পাশে পেয়ে ভক্তরাও বেশ খুশি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১০

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১১

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১২

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৩

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৪

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৫

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৬

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৭

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৮

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৯

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

২০
X