বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ০৬:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

‘কী বিক্রি করে নায়িকা হয়েছ’ শ্বেতাকে কটাক্ষ অভিনেত্রীর

শ্বেতা ভট্টাচার্য। ছবি : সংগৃহীত
শ্বেতা ভট্টাচার্য। ছবি : সংগৃহীত

ওপার বাংলার ছোট পর্দার জনপ্রিয় মুখ শ্বেতা ভট্টাচার্য সম্প্রতি জানান, স্বল্প দৈর্ঘ্যের পোশাক বা স্লিভলেসে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন না। এ নিয়ে নাকি অনেক সময় শুনতে হয়েছে, এতে হয়তো তিনি কাজ পাবেন না। তবে শ্বেতার জবাব ছিল স্পষ্ট ‘আমি এখানে ট্যালেন্ট বেচতে এসেছি, শরীর নয়।’

এর পর থেকেই শুরু হয় বিতর্ক। শ্বেতার নাম উল্লেখ না করলেও ফেসবুকে ধারাবাহিক পোস্টে তাকে কটাক্ষ করেন অভিনেত্রী সৌমি পাল। একটি পোস্টে তিনি লেখেন, ‘চাইলেই সবাই সাই পল্লবী হতে পারে না। তুমি দর্শককে এই সব গল্প বলতে পার, তবে ইন্ডাস্ট্রির মানুষ জানে তুমি এত দিন কী বেচে নায়িকা হয়েছ। যত্ত নাটক।’

এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় শুরু হয়। শ্বেতার ভক্তরা সরাসরি সৌমিকে আক্রমণাত্মক জবাব দেন।

সমালোচনার মুখে শনিবার ফেসবুক লাইভে আসেন সৌমি। সেখানে তিনি বলেন, কারও নাম উল্লেখ না করলেও অনেকেই ইচ্ছাকৃতভাবে বিষয়টিকে তার সঙ্গে যুক্ত করছেন। তার দাবি, অভিনয় জগতে সৌন্দর্য ও শারীরিক গঠন গুরুত্বপূর্ণ, আর দর্শক সেই সৌন্দর্যের বিনিময়েই শিল্পীদের মূল্যায়ন করেন। তবে শরীর বিক্রি মানে কোনো আপোষ নয়, বরং পেশাগত সৌন্দর্যকে কাজে লাগানো।’

ক্ষমা চাইবেন কি না- এমন প্রশ্নে সৌমি স্পষ্ট জানিয়ে দেন, ‘আমার বক্তব্য নিয়ে কারও সমস্যা হলে সেটা তাদের বিষয়। এজন্য আমি ক্ষমা চাইব না।’

তবে তার এই অবস্থানের পরও নেটিজেনদের ক্ষোভ থামেনি। অনেকেই মনে করছেন, শ্বেতাকে ঘিরে ইচ্ছাকৃতভাবে এই মন্তব্য করেছেন সৌমি।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১০

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১১

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১২

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৩

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৪

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৫

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৬

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৭

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৮

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৯

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

২০
X