বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ০১:৫৬ পিএম
আপডেট : ১৯ মার্চ ২০২৬, ০২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

তবে কি বিয়ের পথে দেব-রুক্সিনী?

দেব ও রুক্সিনী মৈত্র। ছবি : সংগৃহীত
দেব ও রুক্সিনী মৈত্র। ছবি : সংগৃহীত

পর্দার রোমান্স কি এবার বাস্তবে বিয়ের মণ্ডপে পৌঁছাতে চলেছে? দীর্ঘ এক দশকের ভালোবাসার গল্পে কি আসতে যাচ্ছে নতুন অধ্যায়? টালিউড সুপারস্টার দেবের একগুচ্ছ ছবি ঘিরে এখন ঠিক এমনই প্রশ্নে সরগরম নেটদুনিয়া! টালিউড সুপারস্টার দেব ও অভিনেত্রী রুক্সিনী মৈত্রের সম্পর্ক বরাবরই ছিল খোলামেলা এক ‘ওপেন সিক্রেট’। বিভিন্ন সময়েই নিজেদের ঘনিষ্ঠতা আর বোঝাপড়ার মাধ্যমে ভক্তদের মন জিতে নিয়েছেন এই জুটি। তবে এবার যেন সেই সম্পর্ক আরও একধাপ এগোনোর ইঙ্গিত মিলল।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেব কিছু ছবি শেয়ার করেছেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। ছবিগুলোতে দেখা যায়, মেহেদি উৎসবে একে অপরের সান্নিধ্যে দারুণ উচ্ছ্বসিত এই তারকা জুটি। শুধু তাই নয়, দেবের হাতে মেহেদি দিয়ে লেখা রয়েছে রুক্সিনীর নাম, যা ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

ক্যামেরাবন্দি সেই মুহূর্তগুলোতে তাদের চোখের ভাষা, হাসি আর খুনসুঁটি যেন স্পষ্ট করে দিচ্ছে গভীর ভালোবাসার গল্প। ফলে অনুরাগীদের মনে এখন একটাই প্রশ্ন— তবে কি সত্যিই বিয়ের পথে হাঁটতে যাচ্ছেন দেব-রুক্সিনী?

ইতোমধ্যেই অনেক ভক্ত আগাম শুভেচ্ছা জানাতে শুরু করেছেন। যদিও এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবুও তাদের সাম্প্রতিক উপস্থিতি যেন ইঙ্গিত দিচ্ছে—এই প্রেম কাহিনির পরবর্তী দৃশ্য হতে পারে বিয়ের মণ্ডপেই।

উল্লেখ্য, একবার রুক্সিনী মজা করে জানিয়েছিলেন, দেব যখন প্রথম তার বাবার সঙ্গে দেখা করতে যান, তখন নিজেকে ‘ইঞ্জিনিয়ার’ হিসেবে পরিচয় দেন এবং অভিনয় ও রাজনীতিকে বলেন ‘একটু-আধটু’ কাজ। সেই মজার স্মৃতিও এখন নতুন করে আলোচনায় এসেছে, যেন এই সম্পর্কের মাধুর্য আরও বাড়িয়ে দিচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১০

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১১

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১২

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৩

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৪

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৫

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৬

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৭

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৮

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৯

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

২০
X