বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩, ০৬:২৬ পিএম
অনলাইন সংস্করণ

এবার শুভর সঙ্গী সোহিনী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

‘লহু’ শিরোনামের একটি ওয়েব সিরিজে চুক্তিবদ্ধ হয়েছেন আরিফিন শুভ। ‘কিশমিশ’ ও ‘দিলখুশ’ নির্মাতা রাহুল মুখার্জি পরিচালিত এই সিরিজ দিয়েই ভারতে যাত্রা শুরু করছে বাংলাদেশের ওটিটি প্লাটফর্ম চরকি। এর আগে গত শুক্রবারই (১০ নভেম্বর) ‘নীলচক্র’ শিরোনামের একটি সিনেমার খবর দেন শুভ। সেই খবরের রেশ কাটতে না কাটতে নতুন আরেকটি চমক নিয়ে হাজির এই নায়ক।

‘লহু’ শিরোনামের এই সিরিজে শুভর বিপরীতে দেখা যাবে কলকাতার অভিনেত্রী সোহিনী সরকারকে। চলতি মাসেই শুরু হচ্ছে সিরিজটির শুটিং শুরু হতে যাচ্ছে।

‘লহু’ প্রসঙ্গে আরিফিন শুভ বলেন, ‘এটা অনেক আনন্দের ও এক্সসাইটমেন্টের বিষয়। শুধু আমার জন্য না, আমাদের বাংলাদেশের ওটিটির ও সাধারণ যত দর্শক আছেন, তাদের জন্যও। কারণ, পশ্চিমবঙ্গে চরকির কাজ হতে যাচ্ছে।’

‘লহু’-র জন্য কী কী প্রস্তুতি নিচ্ছেন জানিয়ে শুভ বলেন, ‘স্ক্রিপ্ট পড়েছি। পরিচালকের সাথে কয়েক দফায় মিটিং হয়েছে। চরিত্রের মাত্রাটা কী রকম ও কেমন তা বোঝার চেষ্টা করছি। আর শ্যুট শুরু হলে কাজটা আরও ভালোভাবে করতে পারব আশা করছি।‘

কলকাতার অভিনেত্রী সোহিনী সরকার বলেন, ‘আমি ভীষণ আনন্দিত ও আশাবাদী কাজটা নিয়ে। কলকাতায় চরকির কাজ শুরু হচ্ছে এতে আমাদের কাজের ক্ষেত্র ও পরিধিও বাড়ল। ভেবেই খুব ভালো লাগছে। সেই সাথে সিরিজটির গল্প-প্লট একদম ভিন্ন। আশা করছি, কাজটা দুর্দান্ত হবে।’

পরিচালক রাহুল মুখার্জি বলেন, ‘পাহাড়ি অঞ্চল। সেখানে একটা সক্রিয় গোষ্ঠীকে সামলাতে একটা বিশেষ দল পৌঁছে যায় সেখানে। তারপর কী হয়, সেই নিয়েই গল্প। এ ছাড়া শুভ, সোহিনী সবাই মিলে যে কাজ হবে এতে মনে হচ্ছে, আমাদের ভৌগোলিক যে বর্ডার আছে সেটা কয়েক যুগের জন্য খুলে দেওয়া হচ্ছে। দুটো দেশ মিলেমিশে দারুণ কিছু করে ফেলবো শিল্প দিয়ে।’

আরিফিন শুভ ও সোহিনীর সঙ্গে এই ওয়েব সিরিজে আরও থাকছেন রাজনন্দিনী পাল, সৌম্য মুখোপাধ্যায়, শ্যামল চক্রবর্তী ও অনুজয় চট্টোপাধ্যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

ইসলামে পিতার সম্মান

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

ইরানের তেল খাতই হবে চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা

বাবা নেই, তবুও প্রতিদিন আছেন

১০

উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের নদ-নদীর পানি বাড়ছে

১১

সুখবর দিলেন সামান্থা

১২

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

১৩

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

১৪

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

১৫

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

১৬

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

১৭

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

১৮

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

১৯

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

২০
X