রবিউল ইসলাম রুবেল
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩, ১০:২৫ পিএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ১০:২৭ পিএম
অনলাইন সংস্করণ

‘বুবলী-শাকিব-অপুর একসঙ্গে সংসার’, যা বললেন অপু বিশ্বাস

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকাই সিনেমার নায়িকা অপু বিশ্বাস। ২০০৮ সালে গোপনে বিয়ে করেছিলেন শাকিব খানকে। এরপর ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি ক্লিনিকে প্রথম পুত্র সন্তানের জন্ম দেন এ নায়িকা। এর এক বছর পরেই বিচ্ছেদের পথে হাঁটে ঢাকাই সিনেমার জনপ্রিয় এই জুটি। তবে সন্তানের কারণে এখনও দুজনের যোগাযোগ হয় নিয়মিত।

বিচ্ছেদের পর শাকিব ফের বিয়ে করেন আরেক চিত্রনায়িকা শবনম বুবলীকে। শাকিব-বুবলীর ঘরেও রয়েছে পুত্র সন্তান।

কিন্তু বুবলীর সঙ্গেও হয় মনোমালিন্য। বিচ্ছেদ হয়ে যায় কিং খানের সঙ্গে। তবে অনেকের প্রশ্ন শাকিব খান যদি অপু বিশ্বাস এবং বুবলী দুজনকে নিয়ে পুনরায় সংসার করেন তাহলে এই দুই নায়িকা মানবে কি না! কিং খান তার সাবেক দুই স্ত্রীকে নিয়ে সংসার করার কথা ভাবছেন কি না তা জানা যায়নি। তবে তারকাদের নিয়ে কালবেলার সাপ্তাহিক আয়োজন ‘তারাবেলা’র পহেলা পর্বে অতিথি হিসেবে এসেছিলেন অপু বিশ্বাস।

এসময় উপস্থাপিকা তমা রশিদ নায়িকাকে প্রশ্ন করেন, শাকিব খান যদি আপনাকে ও বুবলীকে নিয়ে এক সাথে থাকতে চান তাহলে আপনার সম্মতি থাকবে কি না? উত্তরে অপু বলেন, ‘এক সাথে থাকার ব্যাপারগুলোতো সম্ভব হয় না। যদিও আমি ব্যক্তিগত কথাগুলো স্ক্রিনে বলতে চাই না। তবে এটুকু বলতে চাই, এক সাথে তো আর কোনো কিছু কখনো সম্ভব হয় না।’

সম্প্রতি টক অব দ্য মিডিয়ায় পরিণত হয়েছে বুবলী-তাপসের প্রেম নিয়ে ফারজানা মুন্নি ও অভিনেত্রী অপু বিশ্বাসের কথোপকথনের অডিও রেকর্ড ফাঁস। যদিও এখন পর্যন্ত অডিও রেকর্ডটির সত্যতা যাচাইয়ে সরাসরি কোনো মন্তব্য পাওয়া যায়নি ফারজানা মুন্নির। বিষয়টিকে ‘ষড়যন্ত্রের শিকার’ বলে মন্তব্য করেছেন বুবলী। এই অডিও ভাইরালের পেছনে ‘পরোক্ষভাবে’ অনেকে দায়ী করছেন অপু বিশ্বাসকে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রশাসনের সঙ্গে বৈঠকের পর খুলল তালা, ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত

এইচএসসির রসায়ন প্রশ্নে ভুল ছিল কি না জানাল শিক্ষা বোর্ড

সেনা সদস্যদের পদোন্নতিতে রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

আরএসএফকে ছাড় দেবে না সুদানের বাহিনী, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা

কিডনি রোগে আক্রান্ত কিশোরের কাঁধে পাঁচজনের সংসার

আগামী ৩ দিন বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

ফটিকছড়িতে চলছে ৪৮ ঘণ্টার হরতাল

চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

৩০ হাজার উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করতে চায় রাশিয়া, দাবি জেলেনস্কির

কক্সবাজারে ক্রসফায়ার / একরামুল হত্যায় হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন

১০

বার্লিনে সমকামীদের উৎসবে গাড়ি হামলা, হতাহত ১৭ 

১১

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা নেই

১২

এপিসি থেকে ফেলে ইয়ামিনকে হত্যা / সাবেক এমপিসহ ১৯ আসামির নামে ট্রাইব্যুনালে অভিযোগ

১৩

নেইমারের জোড়া গোল, তবে আলোচনায় ব্যতিক্রমী উদযাপন

১৪

জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

১৫

ইরানে মার্কিন হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার কুয়েতের

১৬

‘শ্রাবণের মেঘগুলো’ গানে হাজারো শিক্ষিকার প্রতিবাদী পোস্ট 

১৭

কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে ইউক্রেনের হামলা, নাবিক নিহত

১৮

কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রধান ভিত্তি: শ্রমমন্ত্রী

১৯

ছাতাবোমা / বোতামে চাপ লাগলেই ঘটত বিস্ফোরণ, বেরিয়ে এলো নতুন তথ্য

২০
X