কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ০১:৩২ পিএম
আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ এএম
অনলাইন সংস্করণ

সর্বোচ্চ পর্যায়ে তাপমাত্রা, কিন্তু খবর কমছে কেন?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পৃথিবীর তাপমাত্রা গত ১ লাখ ২৫ হাজার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালেও, গণমাধ্যমে জলবায়ু পরিবর্তন নিয়ে খবর কমে যাচ্ছে।

ইউনিভার্সিটি অব কলোরাডো বাউল্ডারস মিডিয়া অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ অবজারভেটরির গবেষণা অনুযায়ী, ২০২১ সালের পর থেকে বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সংবাদ কাভারেজ প্রায় ৩৮ শতাংশ কমেছে। গবেষকরা বলছেন, যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা এবং অন্যান্য বড় খবর এই বিষয়টিকে আড়ালে ঠেলে দিচ্ছে।

বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সময়কার রাজনৈতিক উত্তেজনা এবং কভিড-১৯ মহামারির পর থেকেই এই পরিবর্তন শুরু হয়। পাশাপাশি ইরান যুদ্ধসহ বিভিন্ন আন্তর্জাতিক সংকট সংবাদমাধ্যমের ফোকাস দখল করে নিয়েছে। স্বাস্থ্য সংকট, অর্থনীতি এবং রাজনৈতিক অস্থিরতা বেশি গুরুত্ব পায়। এরপর সেই ধারা এখনো বজায় রয়েছে।

গবেষক অ্যান্থনি লেইজারোভিটজ বলেন, সাধারণ মানুষ সরাসরি বৈজ্ঞানিক গবেষণা পড়ে না। তারা মূলত মিডিয়ার মাধ্যমেই জলবায়ু সম্পর্কে জানতে পারে। তাই মিডিয়ায় কাভারেজ কমে গেলে মানুষের আগ্রহ ও সচেতনতা দুটোই কমে যায়।

আরেক বিশেষজ্ঞ মার্ক হার্টসগার্ড বলেন, সংবাদমাধ্যম আসলে সমাজে কোন বিষয়টি গুরুত্বপূর্ণ, তা নির্ধারণে বড় ভূমিকা রাখে। ফলে যখন জলবায়ু নিয়ে কম আলোচনা হয়, তখন অনেকেই মনে করতে পারে সমস্যা হয়তো আর ততটা জরুরি নয়।

গবেষণা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বড় সংবাদমাধ্যমগুলোতেও এই প্রবণতা দেখা যাচ্ছে। যেমন দ্য নিউ ইয়র্ক টাইমসে ২০২১ সালের তুলনায় জলবায়ু বিষয়ক প্রতিবেদনের সংখ্যা অনেক কমে গেছে। একই ধরনের পতন দেখা গেছে অন্যান্য বড় পত্রিকাতেও।

বিশেষজ্ঞরা আরও একটি বিষয় উল্লেখ করেছেন, সেটি হলো ক্লাইমেট ফ্যাটিগ বা জলবায়ু ক্লান্তি। দীর্ঘদিন ধরে একই সংকট নিয়ে খবর শুনতে শুনতে অনেক মানুষ আগ্রহ হারিয়ে ফেলছে। ফলে সংবাদমাধ্যমও ধরে নিচ্ছে এই বিষয়ে পাঠকের আগ্রহ কমে গেছে।

এদিকে রাজনৈতিক চাপও একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখা হচ্ছে। অভিযোগ রয়েছে, কিছু ক্ষেত্রে সরকার বা করপোরেট প্রভাবের কারণে জলবায়ু বিষয়ক আলোচনা ইচ্ছাকৃতভাবে কমিয়ে দেওয়া হচ্ছে। বিশেষ করে ট্রাম্প প্রশাসনের সময় পরিবেশ বিষয়ক নীতিমালা ও গবেষণায় কাটছাঁটের প্রভাবও সংবাদ কাভারেজে পড়েছে।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, সংবাদমাধ্যমে আলোচনা কমে গেলেও বাস্তব পরিস্থিতি পরিবর্তন হয়নি। বরং জলবায়ু সংকট আরও ভয়াবহ হচ্ছে। তাপমাত্রা বাড়ছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে এবং প্রাকৃতিক দুর্যোগের মাত্রা বাড়ছে।

তাদের মতে, এই সংকট মোকাবিলায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ মানুষ যত বেশি জানবে, তত বেশি সচেতন হবে এবং নীতিনির্ধারকদের ওপর চাপ তৈরি হবে।

তথ্যসূত্র : গ্রিস্ট

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধীদলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১০

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১১

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১২

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৪

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৫

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৬

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৭

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৮

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

১৯

নাঈমকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ বিসিবির নিরপেক্ষ তদন্তের দাবি

২০
X