কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৫:২৭ পিএম
অনলাইন সংস্করণ

হাড়কে মজবুত রাখাবে যেসব খাবার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের হাড় দুর্বল হতে শুরু করে। তবে এটা শুধু বড়দের সমস্যা নয়। আজকাল অনেকেই ছোটবেলা থেকেই খারাপ খাদ্যাভ্যাসের কারণে হাড়ের শক্তি কমে যাচ্ছে। তাই হাড়কে সুস্থ রাখতে সঠিক খাবার খাওয়া খুব জরুরি।

হাড়কে মজবুত করতে সাহায্য করে ক্যালসিয়াম, ভিটামিন ডি, প্রোটিন, ম্যাগনেসিয়াম এবং ভিটামিন সি। খাবারের সঙ্গে নিয়মিত হালকা ব্যায়াম ও পর্যাপ্ত সূর্যালোকও খুবই গুরুত্বপূর্ণ।

এবার জেনে নিই এমন কিছু খাবারের কথা, যা খেলে হাড় থাকবে শক্ত এবং সুস্থ।

দুধ, দই ও পনির : দুধ, দই ও পনির ক্যালসিয়ামের ভালো উৎস। দইয়ের প্রোবায়োটিক (উপকারী ব্যাকটেরিয়া) ক্যালসিয়াম শোষণে সাহায্য করে।

সবুজ শাকসবজি : বাঁধাকপি, ব্রকলি, পালংশাক- এগুলো ক্যালসিয়ামের সঙ্গে ভিটামিন কে-ও দেয়। ভিটামিন কে হাড়ের মধ্যে ক্যালসিয়াম ধরে রাখতে সাহায্য করে।

বাদাম ও বীজ : কাঠবাদাম, চিয়া বীজ, তিল- সবই হাড়ের জন্য চমৎকার। এগুলোতে ক্যালসিয়ামের পাশাপাশি ম্যাগনেসিয়ামও থাকে, যা ক্যালসিয়ামকে কার্যকর করে।

ডিমের কুসুম : ডিমের কুসুম ভিটামিন ডি-এর ভালো উৎস। ভিটামিন ডি শরীরকে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে এবং হাড়কে শক্ত রাখে।

স্যামন ও সার্ডিন মাছ : স্যামন, সার্ডিনের মতো চর্বিযুক্ত মাছ ভিটামিন ডি এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডে ভরপুর। এগুলো হাড়ের ঘনত্ব বজায় রাখতে সাহায্য করে এবং বৃদ্ধ বয়সেও হাড়কে মজবুত রাখে।

কিছু টিপস

- দিনে অন্তত ৩০ মিনিট সূর্যের আলো নিন, এতে শরীর ভিটামিন ডি পায়।

- হালকা হাঁটা বা যোগব্যায়াম হাড়ের শক্তি বাড়ায়।

- পর্যাপ্ত পানি পান করুন, কারণ হাড়ও সঠিক হাইড্রেশনের উপর নির্ভর করে।

সূত্র : এনডিটিভি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আপনি গুলি করলে আমরা কী এখানে বসে থাকব? বিএসএফকে কড়া জবাব বিজিবির

মানবতাবিরোধী অপরাধের মামলায় হানিফসহ ৪ জনের রায় শিগগিরই

কোন পেশার মানুষ সবচেয়ে দ্রুত চাকরি ছাড়েন?

তামিমার সাবেক স্বামীর প্রতিক্রিয়া / তারা অত্যন্ত ক্ষমতাধর, বড় বড় জায়গায় লিংক আছে

আন্তর্জাতিক বাজারে ১১ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম

খালাস পেয়ে নাসির হোসেনের প্রতিক্রিয়া

বাউফলে ‘ছাত্র সংগঠনের কর্মীদের’ মদ পানের ভিডিও ভাইরাল

নাসির-তামিমার রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বাদীপক্ষ

যে ৩ সমীকরণে বিশ্বকাপে মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো 

পুশইন ও সীমান্ত হত্যা ইস্যু / সীমান্তবর্তী সব জেলায় প্রতিবাদ সমাবেশ করবে ১১ দল

১০

নো ম্যান্স ল্যান্ডে বৃদ্ধকে রেখে গেল বিএসএফ

১১

জাতীয় বাজেট ২০২৬-২৭ : কওমি শিক্ষাধারার উন্নয়নে বরাদ্দ হোক

১২

ইউনিয়ন পরিষদ উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ

১৩

মশা মশার কাজ করছে, আপনি আপনার দায়িত্ব পালন করছেন তো? প্রশ্ন গাজীপুরের ডিসির

১৪

চলো এগিয়ে যাই, আগের চেয়েও বেশি ঐক্যবদ্ধ হয়ে : মেসি

১৫

পুকুরে ডুবে প্রাণ গেল ২ ভাইয়ের

১৬

৬ নবজাতকের মৃত্যু : আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার

১৭

জানালেন আইনজীবী / যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা

১৮

অদক্ষতার মূল্য দিচ্ছে মানবতা / কূটনীতির ব্যর্থতাই যুদ্ধের জন্ম দেয়

১৯

বিশ্বকাপের সেরা জার্সির তালিকায় শীর্ষে ফ্রান্স, আর্জেন্টিনা-ব্রাজিলের অবস্থান কোথায় 

২০
X