বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

লিভার সুস্থ রাখতে যে সবজি হতে পারে আপনার দৈনন্দিন বন্ধু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আজকের ব্যস্ত জীবনে ঠিকমতো খাওয়াদাওয়া ও শরীরচর্চার সুযোগ অনেকেরই হয়ে ওঠে না। এর ফলেই ধীরে ধীরে শরীরে নানা সমস্যা বাসা বাঁধে, যার মধ্যে লিভারের অসুখ এখন বেশ সাধারণ। অনেক সময় কোনো লক্ষণ না থাকায় মানুষ বুঝতেই পারেন না যে লিভার ঠিকমতো কাজ করছে না।

তবে ভালো খবর হলো, লিভারের যত্ন নিতে সব সময় দামি ওষুধ বা জটিল ডায়েটের দরকার পড়ে না। রান্নাঘরের পরিচিত একটি সবজি, মুলা, লিভার ভালো রাখতে দারুণভাবে সাহায্য করতে পারে।

ভারতীয় পুষ্টিবিদ নামামি আগারওয়াল মুলাকে লিভারের জন্য ‘সুপারহিরো’ বলে উল্লেখ করেছেন। তার মতে, লিভার সুস্থ রাখতে কোনো বিশেষ সাপ্লিমেন্ট বা ডিটক্স ড্রিংকের ওপর নির্ভর না করে নিয়মিত এই সাধারণ সবজিটি খেলেই ভালো উপকার পাওয়া যেতে পারে, বিশেষ করে যাদের ফ্যাটি লিভারের ঝুঁকি আছে।

মুলার বড় গুণ হলো এটি লিভার থেকে ক্ষতিকর টক্সিন বের করতে সাহায্য করে। প্রাকৃতিকভাবে লিভারকে পরিষ্কার রাখায় এটি লিভারের কাজের ক্ষমতা বাড়ায়। যাদের লিভার দীর্ঘদিন ধরে চাপের মধ্যে থাকে, তাদের জন্য মুলা বেশ উপকারী।

এ ছাড়া মুলায় রয়েছে প্রচুর ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট। এসব উপাদান শরীরের ক্ষতিকর ফ্রি র‍্যাডিকেলের প্রভাব কমায়, যা লিভারে প্রদাহ তৈরি করতে পারে।

লিভার থেকে নিঃসৃত পিত্তরস চর্বি হজমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মুলা পিত্তরসের প্রবাহ স্বাভাবিক রাখতে সাহায্য করে, ফলে শরীরে চর্বি হজম ভালো হয় এবং ফ্যাটি লিভারের ঝুঁকি কমতে পারে।

মুলায় থাকা গ্লুকোসিনোলেটস নামের উপাদান লিভারের প্রদাহ কমাতে সাহায্য করে। এটি এমন উপাদানের বিরুদ্ধে কাজ করে, যা লিভারের সমস্যা বাড়িয়ে দিতে পারে। তাই নিয়মিত মুলা খাওয়া লিভারকে সুস্থ রাখতে সহায়ক।

খাবারের তালিকায় মুলা যোগ করা খুবই সহজ। সকালে খালি পেটে মুলার রস খাওয়া যেতে পারে, আবার চাইলে মুলা ভেজানো পানিও পান করা যায়। কাঁচা মুলা সালাদে বা রান্নার বিভিন্ন পদে ব্যবহার করলেও উপকার পাওয়া যায়।

তবে মনে রাখা দরকার, শুধু মুলা খেলেই সব সমস্যার সমাধান হবে না। লিভার ভালো রাখতে সুষম খাবার, নিয়মিত ব্যায়াম ও স্বাস্থ্যকর জীবনযাপন খুবই জরুরি। তবুও বলা যায়, সুস্থ থাকার পথ অনেক সময় শুরু হয় আমাদের প্রতিদিনের খাবার থেকেই। তাই ছোট অভ্যাস বদলে, থালায় একটু বেশি মুলা যোগ করলেই লিভারের জন্য বড় উপকার হতে পারে।

সূত্র: এনডিটিভি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাইয়ে ক্যানসার আক্রান্ত তংচংগ্যা পরিবারকে প্রতিমন্ত্রী হেলালের আর্থিক সহায়তা

ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর : সব ধরনের আয় করমুক্ত, থাকছে না ভ্যাটও

টেনিস টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

বাজেট ২০২৬-২০২৭ / অর্থনীতির চালিকাশক্তি কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

১০

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

১১

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১২

ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্ট

১৩

স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

১৪

আমের হাটে ‘ঢলন’ সিন্ডিকেটে জিম্মি চাষি-ব্যবসায়ীরা

১৫

হেল্পলাইন ১০৯-এ কর্মরতরা ৩ বছর বেতন পান না : ডা. জাহিদ

১৬

ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ / বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করলেন সৌদি হজমন্ত্রী

১৭

রাজনৈতিক নেতার পাশবিকতার শিকার কিশোরী ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা!

১৮

চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৯

ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিত করতে ২ কমিটি গঠনের সিদ্ধান্ত

২০
X