কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৬ পিএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২১ পিএম
অনলাইন সংস্করণ

চীনের চিকিৎসক দলের সঙ্গে বিএসএমএমইউ কর্তৃপক্ষের বৈঠক অনুষ্ঠিত

চীনের চিকিৎসক দলের সঙ্গে বিএসএমএমইউ কর্তৃপক্ষের বৈঠক অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত
চীনের চিকিৎসক দলের সঙ্গে বিএসএমএমইউ কর্তৃপক্ষের বৈঠক অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত

চীনের ১০ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দলের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষের বৈঠক হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিএসএমএমইউ কর্তৃপক্ষের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসাসেবা দিতে বাংলাদেশে আসেন চীনের ১০ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিপ্তরের তত্ত্বাবধানে অংশ নেওয়া চীনের মেডিকেল টিমের বিভিন্ন পর্যায়ের বিশেষজ্ঞ চিকিৎসকরা, ছাত্র-জনতার আন্দোলনে আহত বিএসএমএমইউতে চিকিৎসাধীন ছাত্রসহ অন্যদের চিকিৎসাসেবার খোঁজ-খবর নেন।

এই প্রতিনিধি দলটি ইতোমধ্যে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর), ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেছেন।

বিশেষজ্ঞ মেডিকেল টিমে সাধারণ সার্জারি, ট্রমা কেয়ার, অর্থোপেডিকস, পুনর্বাসন, ক্রিটিক্যাল কেয়ার ও চক্ষু চিকিৎসায় বিশেষায়িত চিকিৎসক রয়েছেন।

বৈঠকে বিএসএমএমইউ এর উপাচার্য অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, পরিচালক (হাসপাতাল) বিগ্রেডিয়ার জেনারেল ডা. মো. রেজাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্র

গোল্ডেন বুটের দৌড়ে কে এগিয়ে, মেসি না এমবাপ্পে

সিলেটে বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ জনজীবন

নামে ২০ শয্যা হাসপাতাল, নেই একটি বেডও

বিশ্বকাপ ব্যর্থতার দায় কাঁধে নিয়ে বিদায় নিলেন ডাচ কোচ

আলোচনায় অগ্রগতি না হলেও যুক্তরাষ্ট্র শক্ত অবস্থানে থাকবে: জেডি ভ্যান্স

বিশ্বকাপে নতুন ইতিহাস / মেসির কাঁধে শ্বাস ফেলছেন এমবাপ্পে

ঝড়ের কবলে মেক্সিকো-ইকুয়েডর ম্যাচ

কালবেলায় সংবাদ প্রকাশ / সড়ক পরিদর্শনে ইউএনও, নিম্নমানের খোয়া অপসারণের নির্দেশ

ব্রিজে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি, ভেঙে দিল উপজেলা প্রশাসন

১০

১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১১

চট্টগ্রামে ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১২

নিহত তিন বাংলাদেশির স্মরণে রোমে মোমবাতি প্রজ্বলন

১৩

হলি আর্টিজান হামলার এক দশক: রক্তাক্ত সেই রাতের স্মৃতি অমলিন

১৪

আর্জেন্টিনা-ব্রাজিল, কে আগে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে  

১৫

অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে প্রধানমন্ত্রী

১৬

বিশ্বকাপ থেকে বিদায়ের পর যে দেশকে সমর্থন জানাল ইরান 

১৭

আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস জানাল অধিদপ্তর 

১৮

সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স, মুখোমুখি হবে যারা 

১৯

এমবাপ্পের গোলে প্রথমার্ধে এগিয়ে ফ্রান্স 

২০
X