কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসক আগের দায়িত্বে ফিরলেন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পরিদর্শনে যাওয়া স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু জাফরের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ানো চিকিৎসক ধনদেব চন্দ্র বর্মণকে আবারও পূর্বের দায়িত্বে ফিরিয়ে দেওয়া হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌস স্বাক্ষরিত একটি আদেশে তাকে আগের পদে পুনর্বহাল করা হয়।

আদেশে বলা হয়েছে, গত ৬ ডিসেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু জাফর হাসপাতাল পরিদর্শনে গেলে আবাসিক সার্জন (ক্যাজুয়ালটি) ও সহকারী অধ্যাপক (সার্জারি) ডা. ধনদেব চন্দ্র বর্মণ তার সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ করেন। এ ঘটনার পর তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয় এবং ক্যাজুয়ালটি ওটি ইনচার্জের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

পরে ডা. ধনদেব চন্দ্র বর্মণ নিজের অনাকাঙ্ক্ষিত আচরণের জন্য লিখিতভাবে ক্ষমা চান এবং ভবিষ্যতে এমন আচরণ না করার অঙ্গীকার করেন। তার এই জবাব যথাযথ প্রক্রিয়ায় স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রতিবেদন ও দাখিল করা জবাব সন্তোষজনক বিবেচনা করে ডা. ধনদেব চন্দ্র বর্মণকে ক্ষমা প্রদর্শন করেন। একই সঙ্গে তাকে তার পূর্বের দায়িত্ব ‘ক্যাজুয়ালটি ওটি ইনচার্জ’ পদে পুনর্বহালের নির্দেশ দেন। এ নির্দেশের পর তাকে স্বপদে ফিরিয়ে আনা হয়।

চিঠি জারির বিষয়টি নিশ্চিত করে মমেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মুহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, আদেশটি বুধবার থেকেই কার্যকর হয়েছে এবং তিনি কাজে যোগ দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরাইল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১০

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১১

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১২

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৩

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৪

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৫

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১৬

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১৭

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১৮

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১৯

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

২০
X