কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ০৫:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ঘন ঘন চা পান করলে কি কিডনিতে পাথর জমে? জেনে নিন

চা-কিডনি
বাঙালির দৈনন্দিন জীবনে চা যেন অবিচ্ছেদ্য একটি অংশ | ছবি : সংগৃহীত

বাঙালির দৈনন্দিন জীবনে চা যেন অবিচ্ছেদ্য একটি অংশ। দিনের শুরু থেকে আড্ডা কিংবা কাজের ফাঁকে এক কাপ চা অনেকেরই নিত্যসঙ্গী। কিন্তু আপনি কি জানেন, এই প্রিয় পানীয়টিই যদি মাত্রাতিরিক্ত পান করেন, তাহলে তা আপনার কিডনির জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে?

বিশেষজ্ঞরা বলছেন, পরিমিত পরিমাণে চা পান শরীরের ক্ষতি করে না, বরং কিছু উপকারও করে। তবে অতিরিক্ত বা ঘন চা পান কিডনির কার্যকারিতা ব্যাহত করে এবং দীর্ঘমেয়াদে কিডনিতে পাথর জমার ঝুঁকি বাড়ায়।

অতিরিক্ত চা ও কিডনির ওপর প্রভাব

১. অক্সালেট জমে পাথর তৈরি

চায়ের মধ্যে থাকে অক্সালেট নামক প্রাকৃতিক যৌগ। ঘন ঘন বা অতিরিক্ত চা পান করলে শরীরে অক্সালেটের মাত্রা বেড়ে যায়। এটি ক্যালসিয়ামের সঙ্গে মিশে ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টাল তৈরি করে, যা কিডনিতে পাথর গঠনের প্রধান কারণগুলোর একটি।

২. ক্যাফেইনের কারণে ডিহাইড্রেশন

চায়ে থাকা ক্যাফেইন একটি মূত্রবর্ধক উপাদান। এটি শরীরে ঘন ঘন প্রস্রাব তৈরি করে পানি বের করে দেয়। যদি পর্যাপ্ত পরিমাণে পানি না পান করেন, তাহলে শরীরে ডিহাইড্রেশন হয়, যা কিডনির ওপর বাড়তি চাপ সৃষ্টি করে।

৩. কিডনির ওপর চাপ বৃদ্ধি

অতিরিক্ত চা নিয়মিত পান করলে কিডনি সবসময় অতিরিক্ত কাজ করতে বাধ্য হয়। ফলে এর ফিল্টারিং ক্ষমতা কমে যেতে পারে। বিশেষ করে যাদের আগেই কিডনির সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এই ঝুঁকি আরও বেশি।

কখন সতর্ক হবেন

যদি আপনি নিয়মিত ঘন ঘন চা পান করেন এবং নিচের যে কোনো লক্ষণগুলো লক্ষ্য করেন, তাহলে অবিলম্বে সতর্ক হয়ে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি—

১. অস্বাভাবিক প্রস্রাব : ঘন ঘন প্রস্রাব হওয়া বা হঠাৎ প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া।

২. প্রস্রাবের রং পরিবর্তন : প্রস্রাবের রং গাঢ় হলুদ বা লালচে হয়ে যাওয়া (রক্তের উপস্থিতি)।

৩. ফোলাভাব : চোখ, মুখ, পা বা গোড়ালিতে অস্বাভাবিক ফোলাভাব দেখা দিলে।

৪. পিঠ বা কোমরের ব্যথা : কোমরের নিচে বা পাশে একটানা ব্যথা অনুভব করা।

৫. অতিরিক্ত ক্লান্তি ও দুর্বলতা : ক্রমাগত অবসাদ, দুর্বলতা বা মনোযোগ ধরে রাখতে সমস্যা হওয়া।

বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, চা পানের অভ্যাস একেবারে ত্যাগ নয়, বরং পরিমিত রাখুন। দিনে দুই থেকে তিন কাপের বেশি চা না খাওয়াই উত্তম। পাশাপাশি পর্যাপ্ত পানি পান করুন এবং শরীরের পানির ভারসাম্য ঠিক রাখুন।

কারণ, চা যতই প্রিয় হোক, সুস্থ কিডনি ছাড়া শরীরের কোনো প্রিয় জিনিসই দীর্ঘদিন উপভোগ করা সম্ভব নয়।

সূত্র : হিন্দুস্তান টাইমস

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১০

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১১

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১২

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৩

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৪

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৫

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৬

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৭

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৮

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১৯

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

২০
X