কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ০৩:১৯ পিএম
অনলাইন সংস্করণ

এসির তাপমাত্রা কত রাখা আপনার হৃদযন্ত্রের জন্য ভালো, জানাল গবেষণা

এসির তাপমাত্রা
রাতে শোওয়ার ঘরের তাপমাত্রা আমাদের হৃদযন্ত্রের স্বাস্থ্যের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে | ছবি : সংগৃহীত

গরমের তীব্রতা দিন দিন বাড়ছে, আর সেই সঙ্গে বাড়ছে এসির ব্যবহারও। কেউ স্বস্তির জন্য তাপমাত্রা নামিয়ে আনেন ১৯ ডিগ্রিতে, আবার কেউ ২৪ বা ২৭ ডিগ্রিতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন।

তবে আরামটাই কি শেষ কথা? নাকি ঘরের তাপমাত্রা আপনার হৃদযন্ত্রের স্বাস্থ্যের ওপরও প্রভাব ফেলে? সাম্প্রতিক এক গবেষণা বলছে, বিষয়টি মোটেই হালকাভাবে নেওয়ার মতো নয়।

সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় উঠে এসেছে, রাতে শোওয়ার ঘরের তাপমাত্রা আমাদের হৃদযন্ত্রের স্বাস্থ্যের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে এই প্রভাব আরও বেশি লক্ষ্য করা যায়। গবেষণা অনুযায়ী, অতিরিক্ত গরম ঘরে ঘুমানো হৃদযন্ত্রের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

এই গবেষণাটি পরিচালনা করেন অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। ৬৫ বছর বা তার বেশি বয়সী ৪৭ জন প্রাপ্তবয়স্ককে নিয়ে পরিচালিত এই সমীক্ষায় দেখা যায়, শোওয়ার ঘরের তাপমাত্রা যদি ২৪ ডিগ্রি সেলসিয়াস (৭৫.২ ডিগ্রি ফারেনহাইট)-এর বেশি হয়, তাহলে তা হৃদযন্ত্রের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে। এমনকি ঘুমের সময় হৃদযন্ত্রের স্বাভাবিক পুনরুদ্ধার প্রক্রিয়াও ব্যাহত হয়।

গবেষণার প্রধান লেখক ফার্গাস ও’কনর জানান, অতিরিক্ত গরমে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে গিয়ে হৃদযন্ত্রকে বেশি পরিশ্রম করতে হয়। শরীর ঠান্ডা রাখতে ত্বকের দিকে বেশি রক্ত সঞ্চালন করতে হয়, যার ফলে হৃদযন্ত্রের ওপর চাপ বেড়ে যায়। বিশেষ করে যাদের আগে থেকেই হৃদরোগ রয়েছে বা যারা বয়সে প্রবীণ, তাদের ক্ষেত্রে এই ঝুঁকি আরও বেশি।

তিনি আরও জানান, দীর্ঘ সময় ধরে হৃদযন্ত্রকে অতিরিক্ত কাজ করতে হলে তা শরীরের ওপর বাড়তি চাপ তৈরি করে এবং আগের দিনের ক্লান্তি বা তাপজনিত প্রভাব থেকে পুনরুদ্ধারের ক্ষমতা কমিয়ে দেয়।

গবেষণায় আরও দেখা গেছে, ২৪ ডিগ্রি সেলসিয়াসের উপরে প্রতি এক ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে হৃদযন্ত্রের ওপর চাপও বাড়ে। ২৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এই চাপ প্রায় ৪০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়। ২৬ থেকে ২৮ ডিগ্রির মধ্যে তা ১০০ শতাংশ পর্যন্ত বেড়ে যায় এবং ২৮ ডিগ্রির বেশি হলে প্রায় ৩০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

তাই গবেষকরা পরামর্শ দিয়েছেন, শোওয়ার ঘরের তাপমাত্রা প্রায় ২৪ ডিগ্রি সেলসিয়াসে রাখা হলে ঘুমের সময় শরীরের ওপর অতিরিক্ত চাপ কমানো সম্ভব এবং হৃদযন্ত্রও স্বাভাবিক ভাবে কাজ করতে পারে।

সূত্র : এই সময়

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

১০

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

১১

শান্তি চুক্তি হলেও তাৎক্ষণিকভাবে মুক্ত হবে না ইরানের জব্দকৃত সম্পদ : ট্রাম্প

১২

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা উত্তর কোরিয়ার

১৩

নিরাপদ খাদ্যে মুনাফা দেখলে চলবে না: এমপি রতন

১৪

বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ, চোটে কাঁদলেন এই তারকা

১৫

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারের অদক্ষতা জনগণকে হতাশ করেছে : হামিদুর রহমান

১৬

ডিসি কার্যালয়ে বিএনপি দুই নেতার হাতাহাতি

১৭

লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠীর সদরদপ্তরে ইসরায়েলি হামলা

১৮

পরিবারের জন্য কেনাকাটা করে ফেরার পথে প্রবাসী নিহত

১৯

জার্সি পরা মিঠুন সাহার ছবিটি এআই জেনারেটেড

২০
X