কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ১১:৪৫ এএম
আপডেট : ২৬ জুলাই ২০২৩, ১২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

১৫৯ জন এটিইও নিয়োগ দেবে পিএসসি

১৫৯ জন এটিইও নিয়োগ দেবে পিএসসি

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বিজ্ঞপ্তিতে ১৫৯টি পদের জন্য আগ্রহীরা আবেদন করতে পারবেন বলে বলা হয়েছে। গত ২৬ জুন থেকে এ পদে আবেদন শুরু হয়েছে।

এই পদে আবেদনের ক্ষেত্রে কিছু বিষয়ে প্রশ্ন দেখা দিয়েছে চাকরিপ্রার্থীদের মধ্যে। বিশেষ করে প্রাথমিকে যোগ দেওয়া নতুন শিক্ষকেরা আবেদন করতে পারবেন কি না এবং সাধারণ প্রার্থীদের আবেদনের সুযোগ আছে কি না।

এ বিষয়ে পিএসসি সূত্রে জানা যায়, সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসারের নন-ক্যাডারের এই নিয়োগ শুধু বিভাগীয় প্রার্থীদের জন্য। বিভাগীয় প্রার্থী বলতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বোঝানো হয়েছে। এখানে সাধারণ চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন না। বিভাগীয় প্রার্থীদের বয়স ৪৫ বছর হলেও আবেদন করতে পারবেন।

সরকারি বিধি অনুযায়ী, বিভাগীয় প্রার্থীদের চাকরিতে আবেদনের ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এ নিয়ম অনুযায়ী সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার পদে আবেদনের ক্ষেত্রে প্রাথমিকের শিক্ষকদের কমপক্ষে দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

পিএসসি সূত্র জানিয়েছে, টেলিটকের সিস্টেম অনুযায়ী দুই বছরের কম অভিজ্ঞ প্রার্থীরা আবেদন করতে পারছেন। কিন্তু সরকারি বিধি অনুযায়ী বিভাগীয় প্রার্থী বলতে দুই বছরের অভিজ্ঞদের বোঝায়, সে হিসেবে এখন কম অভিজ্ঞতা নিয়ে আবেদন করতে পারলেও পরে প্রার্থী বাছাইয়ের সময় বাদ পড়তে পারে।

পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার পদে আবেদনের জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণির মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।

আবেদনের শেষ সময় : ৩১ জুলাই ২০২৩।

আবেদন ফি : ৫০০ টাকা টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।

প্রার্থীদের টেলিটকের ওয়েবসাইট অথবা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে কমিশন কর্তৃক নির্ধারিত আবেদনপত্র অ্যাপ্লিকেন্টস কপি (বিপিএসসি ফরম-৫-এ) পূরণ করে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম ও ফি জমাদান সম্পন্ন করতে হবে। সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার পদটি ১০ম গ্রেডের।

বেতন : ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।

নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য, ফি জমাদান ও আবেদনপদ্ধতি এই লিংকে জানা যাবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X