কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩, ০৪:২৩ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ০৪:৪০ পিএম
অনলাইন সংস্করণ

নৌপরিবহন অধিদপ্তরে ৬ পদে চাকরির সুযোগ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নৌপরিবহন অধিদপ্তরে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। বুধবার (২৩ আগস্ট) প্রতিষ্ঠানটির প্রকাশিত বিজ্ঞপ্তিতে ৬টি পদে ১৩ জনকে নিয়োগ দেওয়া হবে। স্নাতক ও এইচএসসি পাসে আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

১। পদের নাম : সাটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর। পদ সংখ্যা : ৩টি। শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি ব সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা। সাঁটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ৮০ শব্দ ও বাংলায় ৫০ শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ।

বেতন : গ্রেড-১৩ (১১,০০০-২৬,৫৯০ টাকা)।

২। পদের নাম : সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর। পদ সংখ্যা : ১টি। শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি ব সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা। সাঁটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ৮০ শব্দ ও বাংলায় ৫০ শব্দ এবং ঘ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ।

বেতন : গ্রেড-১৪ (১০,২০০-২৪,৬৮০ টাকা)

৩। পদের নাম : অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদ সংখ্যা : ৩টি। শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত বোর্ড হতে অনান দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারে দক্ষতা। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে গতি বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ। বেতন : গ্রেড-১৬ (৯,৩০০-২২,৪৯০ টাকা)।

৪। পদের নাম : ডাটা এন্ট্রি অপারেটর। পদ সংখ্যা : ১টি। শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে গতি বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দসহ সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বেতন : গ্রেড-১৬ (৯,৩০০-২২,৪৯০ টাকা)।

৫। পদের নাম : গাড়ি চালক। পদ সংখ্যা : ১টি। শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ড্রাইভিং লাইসেন্স হালকা গাড়ী চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স। অভিজ্ঞতাসম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন।

বেতন : গ্রেড-১৬ (৯,৩০০-২২,৪৯০ টাকা)।

৬। পদের নাম : অফিস সহায়ক। পদ সংখ্যা : ৪টি। শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন : গ্রেড-২০ (৮,২৫০-২০,০১০ টাকা)। বয়সসীমা : ৩০ বছর।

আবেদন পদ্ধতি : আগ্রহী প্রার্থীদের নৌ-পরিবহন অধিদপ্তরের ওয়েবসাইটে www.dos.gov.bd প্রদত্ত 'অভ্যন্তরীণ ই-সেবাসমূহ' এর নিচে ‘নিয়োগ বিজ্ঞপ্তি’ লিংকের মাধ্যমে অনলাইন ফরম পূরণ ও দাখিল করতে হবে।

আবেদন ফি : আবেদনের জন্য গ্রেড ১৩তম থেকে ১৬তম পর্যন্ত ২০০ টাকা এবং গ্রেড ১৭-২০তম পর্যন্ত ১০০ টাকা। ফির সাথে অনলাইন সার্ভিস চার্জ বাবদ ফি-এর ১০% হারে টাকা জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ : ২৪ আগস্ট থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। চলবে আগামী ২৩ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবিপ্রবির নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

৯ দিন আত্মগোপনে থাকার পর ছাত্রদল নেতা গ্রেপ্তার

ম্যারাডোনা থেকে মেসি: বাংলাদেশে কেন আর্জেন্টিনার ফুটবল নিয়ে এত উন্মাদনা

রিজার্ভ আরও বাড়ল

রাকিবের ‘ঘৃণার’ পর জুলাই নিয়ে বক্তব্য সম্পর্কে যা বললেন নিলোফার মনি

মাদকের বিরুদ্ধে বিএনপির অবস্থান জিরো টলারেন্স: গয়েশ্বর

লাল কার্ডের যে তালিকায় সবার ওপরে ব্রাজিল

রাত পোহালেই শিল্পী সমিতির ভোট, মুখোমুখি দুই প্যানেল

স্কুল ফিডিংয়ে ‘নষ্ট খাবার’ দিল ঠিকাদার, শোকজ খেলেন প্রধান শিক্ষক!

আজীবন বিএনপি করে মরতে চান নরসিংদী জেলা আ.লীগের উপদেষ্টা

১০

গাজায় ইসরায়েলি হামলায় ১ হাজার দিনে অন্তত ২১ হাজার শিশু নিহত

১১

যুবককে বুকে ঘুষি দিয়ে হত্যার অভিযোগে আটক ১

১২

নতুন ভিসানীতির অনুমোদন

১৩

শ্রমিক নেতাকে হত্যার অভিযোগে যুবদল নেতা বহিষ্কার 

১৪

স্প্যানিশ অভিনেত্রীর সঙ্গে এমবাপ্পের প্রেমের গুঞ্জন

১৫

সিরিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ৫, আহত ১৬ 

১৬

গ্যাস বিল নিয়ে প্রতারণা, পরিশোধের বিষয়ে জরুরি সতর্কবার্তা

১৭

পা দিয়ে লিখে এইচএসসি দিচ্ছেন পলি রানী

১৮

একইভাবে বিশ্বকাপ থেকে ৩ দলের বিদায়, নেপথ্যে ‘৮৬ মিনিট অভিশাপ’

১৯

অতীশ দীপঙ্কর ও মালয়েশিয়ার আল বুখারী ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

২০
X