কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ মে ২০২৫, ১২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

বিশেষ বিসিএসের জন্য বিধিমালা সংশোধন করে প্রজ্ঞাপন জারি

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

সরকার বিশেষ বিসিএস আয়োজনের লক্ষ্যে ‘বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালা ২০১৪’ সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে।

মঙ্গলবার রাতে (২৭ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সম্পর্কিত গেজেট প্রকাশ করে।

জানা গেছে, আসন্ন ৪৮তম বিসিএস একটি বিশেষ বিসিএস হবে এবং এই বিশেষ বিসিএস আয়োজনের জন্যই বিধিমালা সংশোধন করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শিক্ষা ক্যাডারে ৬৮৩ প্রভাষক এবং স্বাস্থ্য ক্যাডারে ৩ হাজার ৩০ চিকিৎসককে এন্ট্রি পদে নিয়োগের জন্য বিশেষ বিসিএস আয়োজনের জন্য সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) জানানো হয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবেই বিধিমালা সংশোধন করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে সর্বশেষ ২০০৬ সালে ২৬তম বিশেষ বিসিএসের মাধ্যমে ১ হাজার ৪৭ জন প্রভাষক নিয়োগ দেওয়া হয়েছিল। পরবর্তীতে সাধারণ বিসিএসের মাধ্যমে শিক্ষা ক্যাডারে নিয়োগ দেওয়া হলেও শিক্ষার জন্য আলাদা কোনো বিশেষ বিসিএস আয়োজন করা হয়নি। তবে, বিশেষ ৩৯তম ও ৪২তম বিসিএসের মাধ্যমে প্রায় ৯ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১০

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১১

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১২

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৩

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৪

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৫

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৬

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৭

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে

১৯

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

২০
X