কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ মে ২০২৫, ১২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ফ্রিতে ২ লাখ টাকার প্রশিক্ষণ শেষে চাকরির সুযোগ, আবেদন করবেন যেভাবে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াক্ফ (আইডিবি-বিআইএসইডব্লিউ) আইটি স্কলারশিপ প্রোগ্রামের ৬৮তম রাউন্ডে শিক্ষার্থী ভর্তিতে আবেদন চলছে। এ প্রোগ্রামের আওতায় একদম ফ্রিতে সাড়ে আট মাসের আইটি প্রশিক্ষণের সুযোগ পাচ্ছেন নন-আইটি ব্যাকগ্রাউন্ডের স্নাতকধারীরা। সম্প্রতি চাকরির ধরন ও বাজারের সঙ্গে মিল রেখে সব কোর্স পরিচালনা করে আইএসডিবি-বিআইএসইডব্লিউ। এই প্রোগ্রামের আওতায় কোর্স সম্পন্নকারী ৯২ শতাংশ শিক্ষার্থী দেশে-বিদেশে সফলভাবে কর্মরত আছেন।

আইএসডিবি-বিআইএসইডব্লিউ হলো বাংলাদেশ সরকার ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, জেদ্দা, সৌদি আরবের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান। তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষা খাতে বাংলাদেশের যুবসমাজের কর্মসংস্থানের লক্ষ্যে আইএসডিবি-আইএসইডব্লিউ নিজস্ব অর্থায়নে কারিগরি শিক্ষা ও বিভিন্ন প্রকল্প প্রণয়ন, অর্থায়ন এবং বাস্তবায়ন করে থাকে।

আইএসডিবি-বিআইএসইডব্লিউর এ প্রোগ্রামের অধীনে ১২টি কোর্সের ওপর প্রতিবছর স্কলারশিপ দিয়ে থাকে। গত ১৯ বছর ধরে চলছে এ প্রোগ্রামটি, যা এখন পর্যন্ত ১৭ হাজার ২৭৬ জন আইটি প্রফেশনাল তৈরি করছে এবং তারা দেশ-বিদেশের ৩ হাজার ২৫৪টির বেশি প্রতিষ্ঠানে কর্মরত।

গুরুত্বপূর্ণ তথ্য : আইডিবির আইটি স্কলারশিপের সাড়ে আট মাসের এই প্রশিক্ষণে মোট আসন রয়েছে ১৬৫টি। এ ক্ষেত্রে আবেদনের শেষ তারিখের মধ্যে আবেদনকারীর সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর হতে হবে। পূর্ববর্তী রাউন্ডের কোনো কোর্সে যোগদানকৃত প্রার্থী নতুন করে এ কোর্সে আবেদন করলে তা গ্রহণযোগ্য হবে না। ঢাকা ও চট্টগ্রামে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমসিকিউ পদ্ধতিতে গণিত ও ইংরেজি বিষয়ের ওপর পরীক্ষা নেওয়া হয়।

সুযোগ-সুবিধা : কোনো ফি ছাড়াই কোর্স করার সুযোগ, প্রায় দুই লাখ টাকা সমমূল্যের কোর্স, কোর্স সফলভাবে করার পর কর্মসংস্থানের ব্যবস্থা এবং আন্তর্জাতিক স্বীকৃত আইটি প্রফেশনাল হওয়ার সুযোগ।

প্রার্থীর জানা প্রয়োজন : প্রতি রাউন্ডে মোট আসনসংখ্যা ১৬৫, চলমান রাউন্ডে আবেদনের শেষ সময়ের মধ্যে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর। তবে আগের রাউন্ডে অংশ নেওয়া কোনো প্রার্থী নতুন করে আবেদন করলে তা গ্রহণযোগ্য নয় এবং ডিপ্লোমা প্রার্থীদের জন্য সব কোর্স শুধু ঢাকায় করানো হয়।

প্রার্থীর আবেদনের যোগ্যতা :

১. আগ্রহী প্রার্থীকে স্নাতক, ফাজিল, মাস্টার্স, কামিল পাস অথবা মাস্টার্স বা কামিল অধ্যয়নরত শিক্ষার্থী হতে হবে।

২. চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (শুধু কম্পিউটার/টেলিকমিউনিকেশন/ইলেকট্রনিকস/সিভিল/আর্কিটেকচার/সার্ভে/কনস্ট্রাকশন) পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

৩. এ ছাড়া বিএসসি ইন কম্পিউটার সায়েন্স, বিএসসি ইঞ্জিনিয়ার, ডাক্তার ও আইনজীবীরা আবেদন করতে পারবেন না কোর্সটিতে।

আবেদনের শেষ তারিখ : ১৫ জুলাই, ২০২৫।

আবেদন করবেন যেভাবে : আইএসডিবি-বিআইএসইডব্লিউ স্কলারশিপে ভর্তিতে আবেদন করতে এখানে ক্লিক করুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মব সৃষ্টি করে’ গ্রেপ্তার বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

দৌলতদিয়া ফেরিঘাটে অপেক্ষায় থাকা যাত্রীদের টার্গেট করছে ছিনতাইকারীরা

‘আসিফ মাহমুদের ঐতিহাসিক পদক্ষেপের সুফল পাচ্ছে বাংলাদেশের ফুটবল’

‘জামায়াত, এনসিপি ও রুমিন আপার বক্তব্যে বেশ মিল’

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে সিটি করপোরেশন কর্মচারী আহত

কেন হাদি হত্যার বিচার চান, ব্যাখ্যা দিলেন ডাকসু নেত্রী জুমা

চোরের মাথা ন্যাড়া করে আঁকা হলো আর্জেন্টিনার পতাকা

হানিফ সংকেতের ‘চৈতন্যে’ জুলাই নাই: সারোয়ার তুষার

ইউরোপ জয়ের অনন্য নজির বাংলাদেশের

তপুর জোড়া গোলে সান মারিনোকে হারাল বাংলাদেশ

১০

মারধরের প্রতিবাদ করায় বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

১১

সাতক্ষীরায় সীমানা পিলারসহ আটক ৪

১২

শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ফের আগুন

১৩

উপজেলা স্বাস্থ্যব্যবস্থায় বড় পরিবর্তনের পথে সরকার

১৪

বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পড়েছে : নাসির উদ্দিন পাটোয়ারী

১৫

পুলিশের উপস্থিতিতে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল

১৬

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৭

আল্লাহর রহমতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি: নৌ প্রতিমন্ত্রী

১৮

কৌশলগত অংশীদারত্ব-বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক

১৯

দুধে মজাদার স্বাদ: ঘরোয়া ও ঐতিহ্যবাহী কিছু জনপ্রিয় খাবার

২০
X