কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ১২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

বেসরকারি সংস্থায় ১৯৭ পদে চাকরি, দ্রুত আবেদন করুন

কর্মজীবী একজন নারী | ছবি : সংগৃহীত
কর্মজীবী একজন নারী | ছবি : সংগৃহীত

বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা সেতু (SETU)। প্রতিষ্ঠানটি তাদের পাঁচ ক্যাটাগরির ১৯৭ পদে জনবল নিয়োগ দেবে। ধূমপায়ী ও মাদকাসক্ত প্রার্থীদের আবেদনে নিরুৎসাহিত করা হয়েছে।

চলুন, একনজরে দেখে নিয়োগ বিজ্ঞপ্তিটি-

১. পদের নাম: সমন্বয়কারী

পদসংখ্যা: ২

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতকোত্তর। ক্ষুদ্রঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা।

বেতন: ৮১,০০০ টাকা।

বয়স: অনূর্ধ্ব ৪৫ বছর।

২. পদের নাম: জোনাল ব্যবস্থাপক

পদসংখ্যা: ৪

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতকোত্তর। ক্ষুদ্রঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা।

বেতন: শিক্ষানবিশ সময়ে ৫৭,৬০০ টাকা এবং নিয়মিতকরণের পর ৬৪,০০০ টাকা।

বয়স: অনূর্ধ্ব ৪৫ বছর।

৩. পদের নাম: আঞ্চলিক ব্যবস্থাপক

পদসংখ্যা: ৬

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতকোত্তর। ক্ষুদ্রঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে পাঁচ থেকে সাতটি শাখা পরিচালনায় কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা।

বেতন: শিক্ষানবিশ সময়ে ৪৩,২০০ টাকা এবং নিয়মিতকরণের পর ৫০,০০০ টাকা।

বয়স: অনূর্ধ্ব ৪৫ বছর।

৪. পদের নাম: সহ–অভ্যন্তরীণ নিরীক্ষক

পদসংখ্যা: ৫

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতকোত্তর বাণিজ্য বা সিএসিসি। ক্ষুদ্রঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা।

বেতন: শিক্ষানবিশ সময়ে ৩০,৬০০ টাকা এবং নিয়মিতকরণের পর ৩৬,০০০ টাকা।

বয়স: অনূর্ধ্ব ৪০ বছর।

৫. পদের নাম: শাখা ব্যবস্থাপক

পদসংখ্যা: ৩০

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতকোত্তর। ক্ষুদ্রঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা।

বেতন: শিক্ষানবিশ সময়ে ৩০,৬০০ টাকা এবং নিয়মিতকরণের পর ৩৬,০০০ টাকা।

বয়স: অনূর্ধ্ব ৪০ বছর।

৬. পদের নাম: শাখা ব্যবস্থাপক

পদসংখ্যা: ৫০

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতকোত্তর। ক্ষুদ্রঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা।

বেতন: শিক্ষানবিশ সময়ে ২৭,০০০ টাকা এবং নিয়মিতকরণের পর ৩২,০০০ টাকা।

বয়স: ২৮ থেকে ৩৫ বছর।

৭. পদের নাম: ফিল্ড অফিসার

পদসংখ্যা: ১০০

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক। অভিজ্ঞতা প্রযোজ্য নয়।

বেতন: শিক্ষানবিশ সময়ে ২৩,৪০০ টাকা এবং নিয়মিতকরণের পর ২৮,০০০ টাকা।

বয়স: ২৫ থেকে ৩৫ বছর।

আবেদনের নিয়ম

প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র নির্বাহী পরিচালক, সেতু, বীরনিবাস, পূর্ব মজমপুর, ঝিনাইদহ রোড, পোস্ট বক্স–১০, কুষ্টিয়া–৭০০০–এর ঠিকানায় সরাসরি/কুরিয়ার/ডাকযোগে পৌঁছাতে হবে। প্রার্থীকে খামের ওপর নিজ জেলা ও পদের নাম উল্লেখ করতে হবে।

যেসব কাগজপত্র জমা দিতে হবে

পূর্ণ জীবনবৃত্তান্ত ও সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রসহ সব সনদের কপি ও মুঠোফোন নম্বর।

নির্দেশনা ও শর্ত

১. শিক্ষানবিশ সময় ছয় মাস।

২. নিয়মিতকরণের পর সংস্থার চাকরি বিধি অনুযায়ী ১০ শতাংশ সিপিএফ, বিমা, আনুতোষিকসহ অন্যান্য সুবিধা প্রাপ্ত হবেন।

৩. অধিক অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং বয়সসীমা শিথিলযোগ্য।

৪. বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পর্যন্ত শিথিলযোগ্য।

৫. চাকরি নিয়মিতকরণের পর ন্যূনতম তিন বছরের কাজের অগ্রগতি সন্তোষজনক হতে হবে।

৬. চাকরিতে যোগদানের সময় ২০ হাজার টাকা ফেরতযোগ্য জামানত দিতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১০ মে ২০২৬

সূত্র : প্রথম আলো

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদ্‌যাপিত

পাট গবেষণা ইনসটিটিউটের ‘জাতীয় পরিবেশ পদক, ২০২৫’ অর্জন 

যমুনা ব্যাংকে চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা

ফিলিস্তিনিদের জাতিগত নির্মূল বন্ধে বিশ্বকে পদক্ষেপ নেওয়ার আহ্বান অ্যামনেস্টির

ঝিনাইদহ মেডিকেল কলেজ স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শন

আড়ংয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি পাসেই আবেদন

সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য : স্বাস্থ্যমন্ত্রী

রূপায়ন গ্রুপে চাকরি, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

আমিরাতের ভিসা নিয়ে সুখবর, চালু হচ্ছে ১৩ ধরনের ওয়ার্ক পারমিট

এবার জেন-জি আন্দোলনের মুখে দক্ষিণ কোরিয়া

১০

দ্রুত পদায়নসহ তিন দফা দাবি প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের

১১

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

১২

রাজেন্দ্রপুরে বনভোজনের বাস উল্টে ২০ শিক্ষার্থী আহত

১৩

নারী ও শিশু নির্যাতন মামলার জন্য হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন

১৪

আইসিসির মাসসেরার দৌড়ে তাইজুল-মুশফিক

১৫

আদালতে আত্মসমর্পণ করলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক

১৬

কুষ্টিয়ায় হত্যা মামলা : হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন

১৭

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ ইমার্জিং-এর দ্বিতীয় ওয়ানডে

১৮

অভিবাসনবিরোধী আন্দোলনে উত্তাল বেলফাস্ট, গাড়ি-বাড়িতে আগুন-ভাঙচুর

১৯

ফেসবুক লাইভে ছাত্রদলের বিরুদ্ধে হামলাচেষ্টার অভিযোগ সেই মাহদীর

২০
X