কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ মে ২০২৬, ০৩:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

গণ উন্নয়ন কেন্দ্রে ১৮৯ পদে বড় নিয়োগ, আবেদন অনলাইনে

গণ উন্নয়ন কেন্দ্র
কর্মজীবী একজন পুরুষ | ছবি : সংগৃহীত

বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে)। প্রতিষ্ঠানটি তাদের উন্নয়ন প্রকল্পের জন্য ‘কমিউনিটি মোবিলাইজার’ পদে মোট ১৮৯ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২১ মে পর্যন্ত ই-মেইলের মাধ্যমে আবেদনের সুযোগ পাবেন।

চলুন, একনজরে দেখে নিই নিয়োগ বিজ্ঞপ্তিটি-

পদের নাম: কমিউনিটি মোবিলাইজার।

পদসংখ্যা: ১৮৯

বেতন: আলোচনা সাপেক্ষে। এ ছাড়া সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

কর্মস্থল: গাইবান্ধা, রংপুর ও ঠাকুরগাঁও জেলা।

আবেদনের যোগ্যতা: প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে (কমিউনিটি এনগেজমেন্ট বা সোশ্যাল মোবিলাইজেশন) ন্যূনতম পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪৫ বছর হতে হবে, তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। এ ছাড়া কম্পিউটার চালনায় (এমএস অফিস ও ইন্টারনেট) দক্ষতা থাকা আবশ্যক।

প্রধান দায়িত্বগুলো: নির্বাচিত কর্মীদের নির্দিষ্ট এলাকায় ঘরে ঘরে জরিপ চালিয়ে উপযুক্ত তরুণ-তরুণীদের (১৫-৩৫ বছর) খুঁজে বের করা, সচেতনতামূলক সভার আয়োজন করা এবং প্রশিক্ষণে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। বিশেষ করে নারী অংশগ্রহণ বৃদ্ধির দিকে গুরুত্ব দিতে হবে। মাঠপর্যায়ে নিয়মিত যাতায়াত এবং প্রতিবেদন তৈরির মানসিকতা থাকতে হবে।

আবেদনপ্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত ই-মেইলের মাধ্যমে [email protected] এই ঠিকানায় পাঠাতে হবে। এ ছাড়া বিডিজবস অ্যাকাউন্টের মাধ্যমেও অনলাইনে আবেদন করা যাবে।

আবেদনের শেষ সময়: আগ্রহী প্রার্থীরা ২১ মে ২০২৬ তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এক আঘাতেই সবাইকে হত্যা করা সম্ভব, কিন্তু আমি তা করছি না’

ব্রাজিল-নরওয়ে ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী অপটার, জিতবে কারা

এমবাপ্পের নতুন প্রেমের গুঞ্জন, অভিনেত্রীর সঙ্গে ছবি-ভিডিওর লিঙ্ক ভাইরাল!

কে জানে, খামেনির শেষবিদায়ে ওগুলো হয়তো লোকদেখানো কান্না: ট্রাম্প

নেতানিয়াহু জানে, আসল বস কে: ট্রাম্প

নেই বাবার জানাজায়, কোথায় আছেন মোজতবা খামেনি?  

বঙ্গোপসাগরে ট্রলিং সিন্ডিকেটের দৌরাত্ম্য

রোহিঙ্গা ক্যাম্পে গোপন পথ, বাড়ছে অপরাধের শঙ্কা

বড় অঙ্কে পরিবর্তনের পর আজ যত টাকা ভরিতে মিলছে স্বর্ণ

শৈশবের দারিদ্র্য নিয়ে ব্রিটিশ শিক্ষামন্ত্রীর মন্তব্য, অতিরঞ্জনের অভিযোগ প্রতিবেশীর

১০

যেভাবে ব্রিটিশ ‘গ্যাংস্টারদের’ নতুন আখড়া হয়ে উঠল নেদারল্যান্ডস 

১১

বায়ুদূষণে আজ শীর্ষে নয়াদিল্লি, ঢাকার অবস্থান কত

১২

যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে রাষ্ট্রদূত মুশফিকের বার্তা

১৩

রোববার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৪

৫ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দিতে আরও সময় চাইলেন ট্রাম্প

১৫

নতুন পে-স্কেলে বেতন কাঠামো ও সফটওয়্যার নিয়ে জটিলতা

১৬

বাঁচতে চান শাবিপ্রবি শিক্ষার্থী আশরাফুল

১৭

গোলাপগঞ্জে দেশের প্রথম ‘প্রবাসী হেল্প ডেস্ক কর্নার’

১৮

‘ম্যানার শিখিয়ে’ বহিষ্কার জাবির ১২ শিক্ষার্থী

১৯

দিনে মাত্র ৩০ মিনিট হাঁটলেই দেওয়া হবে পুরস্কার

২০
X