কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জুন ২০২৪, ০৫:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে ১০ম থেকে ১২তম গ্রেডে চাকরি

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। ছবি : ইন্টারনেট

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর রাজস্ব খাতে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের দুই ক্যাটাগরির পদে ১০ম থেকে ১২তম গ্রেডে অস্থায়ীভাবে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।

প্রতিষ্ঠানের নাম : জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর

পদ ও জনবল : দুটি ও দুজন

আবেদনের মাধ্যম : ডাকযোগে

আবেদন শুরুর তারিখ : ৩০ মে, ২০২৪

আবেদনের শেষ তারিখ : ২ জুলাই, ২০২৪

১. পদের নাম : উপসহকারী প্রকৌশলী

পদসংখ্যা : ১টি

শিক্ষাগত যোগ্যতা : কারিগরি শিক্ষা বোর্ড থেকে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিকস বা যন্ত্রকৌশল বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণির ডিপ্লোমা থাকতে হবে।

বয়স : ১৮ থেকে ৩০ বছর

বেতন স্কেল : ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

২. পদের নাম : সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার

পদসংখ্যা : ১টি

শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত ইনস্টিটিউট থেকে অন্যূন দ্বিতীয় বিভাগে গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা থাকতে হবে।

বয়স : ১৮ থেকে ৩০ বছর

বেতন স্কেল : ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২)

আবেদনের বয়সসীমা : আবেদনকারীর বয়স ৩০ মে, ২০২৪ তারিখে উল্লিখিত সীমার মধ্যে থাকতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন ফি : বাংলাদেশের যে কোনো তপশিলি ব্যাংক থেকে মহাপরিচালক, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, ঢাকার অনুকূলে ১ নম্বর পদের জন্য ৫০০ টাকা এবং ২ নম্বর পদের জন্য ৩০০ টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট/পে-অর্ডার জমা দিতে হবে। ব্যাংক ড্রাফট/পে-অর্ডারের রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

যেভাবে আবেদন করবেন : আগ্রহী প্রার্থীরা সরকার নির্ধারিত চাকরির আবেদন ফরম পূরণ করে ডাকযোগে পাঠাতে হবে। আবেদন ফরমের নমুনা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ওয়েবসাইট বা বা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা : মহাপরিচালক, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১০

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১১

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১২

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৩

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৪

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৬

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৭

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৮

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৯

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

২০
X