কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৩, ০৭:২১ এএম
আপডেট : ২৭ জুলাই ২০২৩, ০৭:৩৫ এএম
অনলাইন সংস্করণ

২৭ জুলাই : ইতিহাসে এই দিনে যা ঘটেছিল

২৭ জুলাই : ইতিহাসে এই দিনে যা ঘটেছিল

কালের গহ্বরে হারিয়ে যায় সময়। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনা ইতিহাসে ঠাঁই হয় না।

আজ বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩। অনেকের আজ জন্মবার্ষিকী, আবার কেউ মৃত্যুবরণ করেছেন এই দিনেই। চলুন, একনজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি: ১৬৫৬ - ওয়ারশ যুদ্ধ শুরু এবং সুইডেনের পোল্যান্ড দখল।

১৬৯৪ - ব্যাংক অব ইংল্যান্ড অনুমোদন লাভ করে।

১৭৬১ - পানি পথের তৃতীয় যুদ্ধ সংঘটিত হয়।

১৭৭২ - পোল্যান্ডকে বিভক্ত করার জন্য ইউরোপের তিনটি বৃহৎ শক্তির মধ্যে প্রথম চুক্তি স্বাক্ষরিত হয় ।

১৭৯৪ - ফ্রান্সে ম্যাক্সিমিলিয়োন রোবিস পিয়ের ও তার সমর্থকদের ফাঁসি দেয়ার পর দেশটির উত্তেজনাকর পরিস্থিতির অবসান ঘটে ।

১৮৬৮ - আটলান্টিক টেলিগ্রাফ কেবল স্থাপনের কাজ শেষ করে।

১৮৮৯ - ভারতীয় জাতীয় কংগ্রেসের ব্রিটিশ ইন্ডিয়া শাখা গঠিত হয়।

১৯০৮ - লন্ডনে চতুর্থ অলিম্পিক প্রতিযোগিতা শুরু হয়।

১৯২০ - বিমান চালনার জন্য প্রথম রেডিও কম্পাস ব্যবহার শুরু।

১৯২১ - টরন্টো বিশ্ববিদ্যালয়ের গবেষকদলের প্রধান বায়োকেমিস্ট ফ্রেডরিখ বেন্টিং হরমোন ইনসুলিন আবিষ্কারের ঘোষণা দেন।

১৯৪১ - জার্মান বাহিনী ইউক্রেনে প্রবেশ করে।

১৯৫৩ - কোরিয়া যুদ্ধের অবসান ঘটেছিল এই দিন। আমেরিকা, চীন, উত্তর কোরিয়ার সন্ধি চুক্তির মাধ্যমে।

১৯৫৫ - অস্ট্রিয়া পুনরায় স্বাধীনতা লাভ করে।

১৯৭১ - প্রশাসনের সুবিধার্থে মুজিবনগর সরকার সমগ্র দেশকে ৯টি অঞ্চলে ভাগ করে।

১৯৮৭ - ভারত-শ্রীলংকা শান্তি চুক্তি স্বাক্ষর।

২০০৫ - আরব সাগরে ভারতের একটি তেল ও গ্যাস উত্তলন মঞ্চ অগ্নিকাণ্ডে ধ্বংস হয়ে।

২০০৭ - ঢাকা-মিয়ানমার সরাসরি সড়ক যোগাযোগ চুক্তি স্বাক্ষর।

জন্ম:

১৬৬৭ - সুইজারল্যান্ডীয় গণিতবিদ ইয়োহান বার্নুয়ি।

১৮৩৫ - ইতালিয়ান লেখক (নোবেল পুরস্কারপ্রাপ্ত) জিউস্যু কার্ডুক্কি।

১৮৫৭ - প্রাচ্যবিদ ও জাদুঘর বিশেষজ্ঞ আর্নেস্ট টমসন ওয়ালিস।

১৮৮১ - নোবেলজয়ী জার্মান জৈবরসায়নবিদ হানস ফিশর।

১৯০৯ - বিশ্ববিখ্যাত অনুজীব বিজ্ঞানী ও গবেষক মো. মঞ্জুরুল ইসলাম।

১৯১৩ - ব্রিটিশবিরোধী ভারতের স্বাধীনতা আন্দোলনের নেত্রী কল্পনা দত্ত (যোশী)।

১৯৩১ - বাংলা লোক সঙ্গীতের কণ্ঠশিল্পী আব্দুল আলীম।

মৃত্যু:

১৮৪১ - রুশ কবি ও ঔপন্যাসিক মিখাইল লেরমন্তফ।

১৮৪৪ - আধুনিক ভৌতবিজ্ঞানের জনক জন ডাল্টন।

১৯৮০ - ইরানের শাহ মুহম্মদ রেজা পাহলভী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১০

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১১

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১২

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৩

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১৪

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৫

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

১৬

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

১৭

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

১৮

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

১৯

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

২০
X