রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১১ পিএম
অনলাইন সংস্করণ

সকালে গ্যাস্ট্রিকের সমস্যায় ঘরোয়া ৫ উপায়েই মিলবে মুক্তি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সকালে ঘুম থেকে উঠেই কি বুক জ্বালা করে? পেট ফাঁপে, বমি ভাব হয়? এগুলো গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সাধারণ লক্ষণ। প্রায়ই এমন হয়, সকালে পেট খারাপ লাগছে, কিন্তু ওষুধ খেতে ইচ্ছা করছে না।

এই অবস্থায় কিছু সহজ ও প্রাকৃতিক উপায় মেনে চললে ওষুধ না খেয়েও মিলতে পারে উপশম। হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদনে চিকিৎসকরা এমনই কিছু কার্যকর ঘরোয়া টিপস দিয়েছেন।

১. গরম পানি – সহজ, কিন্তু দারুণ কার্যকর

ঘুম থেকে উঠে খালি পেটে এক গ্লাস গরম পানি খান। রাতে ঘুমানোর আগেও গরম পানি খাওয়া যেতে পারে। এতে হজমশক্তি বাড়ে, পাকস্থলীর অ্যাসিড হালকা হয়, গ্যাস্ট্রিক কমে।

২. পুদিনা পাতা – পেট ঠান্ডা রাখে, জ্বালাপোড়া কমায়

পুদিনা পাতায় আছে প্রাকৃতিক ঠান্ডা করার গুণ। কয়েকটি পাতা চিবিয়ে খেতে পারেন। অথবা, এক কাপ গরম পানিতে ৪-৫টি পাতা দিয়ে ফুটিয়ে পান করুন। চাইলে সামান্য মধুও মেশাতে পারেন।

৩. আদা – গ্যাস্ট্রিকের প্রাকৃতিক প্রতিষেধক

আদা হজমে সহায়তা করে এবং পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিড কমায়।

কীভাবে খাবেন?

এক টুকরো আদা চুষে খেতে পারেন। অথবা, এক কাপ পানিতে আদা ফুটিয়ে খেয়ে নিন। চাইলে দিনে ২-৩ বার এক চা চামচ আদার রস খেতে পারেন।

৪. লবঙ্গ – ছোট জিনিস, বড় উপকার

লবঙ্গ পাকস্থলীর গ্যাস কমাতে এবং মুখের দুর্গন্ধ দূর করতেও সাহায্য করে।

পদ্ধতি: ২–৩টি লবঙ্গ মুখে নিয়ে রাখুন, অথবা এলাচ ও লবঙ্গ গুঁড়ো হালকা গরম পানিতে মিশিয়ে খান

৫. জিরা – পেট ব্যথা ও গ্যাস কমাতে দারুণ

জিরা হজমশক্তি বাড়ায় এবং গ্যাস কমায়।

খাওয়ার উপায় : ১ চা চামচ জিরা ও সামান্য মৌরি গুঁড়ো ১.৫ কাপ পানিতে মিশিয়ে খালি পেটে খান। অথবা, এক গ্লাস জলে সামান্য জিরা ফুটিয়ে ছেঁকে খেতে পারেন। বিশেষ করে খাবারের পর খেলে উপকার পাবেন।

বোনাস টিপস : কী কী এড়াবেন সকালের গ্যাস্ট্রিক থেকে বাঁচতে?

- খালি পেটে চা বা কফি না খাওয়া

- খুব তাড়াহুড়া করে খাবার না খাওয়া

- রাতে দেরি করে খাওয়া এড়িয়ে চলা

- চর্বিযুক্ত ও ভাজাপোড়া কমিয়ে দেওয়া

সকালে গ্যাস্ট্রিক হওয়া মানেই প্রতিদিন ওষুধ খেতে হবে— এমন নয়। এই ঘরোয়া উপায়গুলো মেনে চললে ধীরে ধীরে সমস্যার উপশম মিলবে। সঙ্গে সচেতন থাকুন খাবার ও জীবনযাপনে, তাহলেই সমস্যামুক্ত সকাল কাটবে প্রতিদিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১০

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১১

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১২

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৩

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৪

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৫

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৬

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৭

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৮

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৯

ব্রাজিলের সামনে এবার মিসর

২০
X