কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ০৯:৩৮ এএম
অনলাইন সংস্করণ

০২ নভেম্বর : ইতিহাসের এই দিনে আলোচিত যত ঘটনা

প্রতীকী ছবি। কালবেলা গ্রাফিক্স
প্রতীকী ছবি। কালবেলা গ্রাফিক্স

সময় প্রবহমান। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। কালের ধারায় এসব ঘটনা একসময় অতীত ঘটনা বা ইতিহাসে পরিণত হয়। প্রজন্ম থেকে প্রজন্ম এই সব ইতিহাস চিন্তাচেতনা ও প্রেরণার উৎস হিসেবে কাজ করে।

ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনা ইতিহাসে ঠাঁই হয় না।

আজ রোববার, ০২ নভেম্বর ২০২৫। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা।

ঘটনাবলি

১৭৭২ - মর্নিং পোস্ট পত্রিকার প্রথম প্রকাশ।

১৮৮০ – জেমস গার্ফিল্ড যুক্তরাষ্ট্রের ২০তম প্রেসিডেন্ট নির্বাচিত হন।

১৮৭৬ - কেশবচন্দ্র সেনের উদ্যোগে ‘ইন্ডিয়ান রিফর্মার অ্যাসোসিয়েশন’ বা ‘ভারত সংস্কার সভা’ স্থাপিত হয়।

১৮৮৯ - উত্তর ডাকোটা ও দক্ষিণ ডাকোটা যুক্তরাষ্ট্রের যথাক্রমে ৩৯ ও ৪০তম রাজ্য হিসেবে যুক্ত হয়।

১৯১৪ - রাশিয়া ওসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

১৯১৬ - ব্রিটেনের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী জেমস আর্থার বেলফোর ফিলিস্তিনে ইহুদিদের জন্য আবাসভূমি বা রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে ব্রিটেনের সম্মতির কথা ঘোষণা করেন।

১৯২০ - যুক্তরাষ্ট্রে বিশ্বের প্রথম নিয়মিত বেতার সম্প্রচার শুরু হয়।

১৯৩০ - হাইলে সোলাসি ইথিওপিয়ার সম্রাট হন।

১৯৪৯ - ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে। এর আগে দেশটি সাড়ে ৩০০ বছর ধরে হল্যান্ডের উপনিবেশ ছিল।

১৯৫৭ - সোভিয়েট ইউনিয়ন স্পুটনিক-২ নামে দ্বিতীয় বারের মতো কৃত্রিম উপগ্রহ মহাকাশে প্রেরণ করে।

১৯৬৩ - সৌদি আরবের রাজা সাউদকে সরিয়ে তার সৎভাই ফয়সাল রাজা হন।

জন্ম

০৬৮২ - উমর ইবনে আবদুল আজিজ, আরবের খলিফা।

০৯৭১ - মাহমুদ গজনভি, গজনভি সাম্রাজ্যের শাসক।

১৭৯৫ - জেমস কে. পোক, মার্কিন আইনজীবী, রাজনীতিবিদ ও ১১তম প্রেসিডেন্ট।

১৮১৫ - জর্জ বুল, ইংরেজ গণিতবিদ ও দার্শনিক।

১৮৩৩ - মহেন্দ্রলাল সরকার, ভারতীয় চিকিৎসক ও অধ্যাপক।

১৮৬৫ - ওয়ারেন জি. হার্ডিং, যুক্তরাষ্ট্রের ২৯তম প্রেসিডেন্ট।

১৮৭৭ - ভিক্টর ট্রাম্পার, অস্ট্রেলীয় ক্রিকেটার।

১৮৮৬ - বাংলাভাষার প্রথম প্রাণপুরুষ আইনজীবী ও রাজনীতিবিদ ধীরেন্দ্রনাথ দত্ত।

১৮৯৮ - জাকির হুসাইন, পূর্ব পাকিস্তানের গভর্নর।

১৯০৯ - অরুণ মিত্র, বাংলা সাহিত্যের অন্যতম প্রথিতযশা কবি ও ফরাসি ভাষা ও সাহিত্যের খ্যাতনামা অধ্যাপক ও অনুবাদক।

১৯১১ - অডয়সেয়ান ইয়টিস, নোবেল পুরস্কার বিজয়ী গ্রিক কবি।

১৯২৯ - অমর গোপাল বসু, বাঙালি ভারতীয়-মার্কিন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, সাউন্ড ইঞ্জিনিয়ার, বিশ্বখ্যাত অডিও ইকুইপমেন্ট নির্মাতা প্রতিষ্ঠান বোস করপোরেশনের প্রতিষ্ঠাতা। নোবেল পুরস্কার বিজয়ী কানাডীয়-মার্কিন পদার্থবিদ ও শিক্ষাবিদ রিচার্ড অ্যাডওয়ার্ড টেইলর।

১৯৩৫ - শীর্ষেন্দু মুখোপাধ্যায়, ভারতীয় বাঙালি সাহিত্যিক ও গল্পকার।

১৯৫৯ - স্কটিশ অভিনেতা, পরিচালক, চিত্রনাট্যকার পিটার মুলান।

১৯৬৫ - শাহরুখ খান, ভারতীয় অভিনেতা।

১৯৭২ - সামান্থা এমাক অ্যান্ড, ইংরেজ অভিনেত্রী, গায়ক ও পরিচালক।

১৯৭৭ - অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার ভিক্টর ট্রম্পার।

১৯৮২ - ফরাসি ফুটবলার চার্লস ইটান্ডজে।

মৃত্যু

১৮১৮ - স্যামুয়েল রোমিলি, বিখ্যাত ব্রিটিশ আইন সংস্কারক।

১৮৪৬ - যিশাইয়র টেগ্নের, সুইডিশ কবি ও বিশপ।

১৯৫০ - জর্জ বার্নার্ড শ’, নোবেলজয়ী আইরিশ নাট্যকার।

১৯৬৩ - এনজিও ডিনহ ডিয়েম, ভিয়েতনামি রাজনীতিবিদ, প্রথম রাষ্ট্রপতি।

১৯৬৬ - পিটার জোসেফ উইলিয়াম ডিবাই, নোবেল পুরস্কার বিজয়ী ডাচ বংশোদ্ভূত মার্কিন পদার্থবিদ ও রসায়নবিদ।

১৯৭৪ - বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক, সাংবাদিক ও লেখক বরকতউল্লাহ।

১৯৭৫ - পিয়ের পাওলো পাসোলিনি, ইতালিয়ান অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার।

১৯৯৬ - ইভা ক্যাসিডি, মার্কিন গায়ক ও গিটারিস্ট।

২০০৭ - দক্ষিণ আফ্রিকার অভিনেতা হেনরি কেলে।

২০১২ - সুইডিশ অভিনেতা, প্রযোজক ও চিত্রনাট্যকার হান্স লিন্ডগ্রেন।

২০১৩ - ক্লিফোর্ড নাস, মার্কিন লেখক ও অধ্যাপক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

১০

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

১১

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

১২

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

১৩

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

১৪

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৫

সীমান্তবর্তী ১১ জেলায় বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

১৬

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

১৭

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

১৮

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

১৯

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

২০
X