কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৫:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

যেসব লক্ষণে বুঝবেন কেউ গোপনে আপনাকে ভালোবাসে

ফাইল ছবি
ফাইল ছবি

ভালোবাসা সবাই একভাবে প্রকাশ করে না। কেউ সহজেই মনের কথা বলে ফেলে, আবার কেউ নীরবে ভালোবেসে যায়, বলার সাহসটুকু হয় না। আপনি কি কখনো এমন কাউকে নিয়ে দ্বিধায় পড়েছেন? মনে হয়, সে হয়তো আপনাকে পছন্দ করে, কিন্তু কিছু বলছে না?

বিশেষজ্ঞদের মতে, কেউ আপনাকে গোপনে ভালোবাসলেও তা তার আচরণে, দৃষ্টিতে, এমনকি শরীরী ভাষায়ও ধরা পড়ে। চলুন জেনে নেই এমন ৭টি লক্ষণ, যেগুলো দেখলেই বোঝা যাবে কেউ আপনাকে মনে মনে ভালোবাসছে কিনা!

চোখে চোখে বারবার ধরা পড়া

আপনি হয়তো খেয়াল করছেন না, কিন্তু তার চোখ বারবার খুঁজছে আপনাকে। হঠাৎ হঠাৎ চোখাচোখি হচ্ছে, আর সে লজ্জা পেয়ে মুখ সরিয়ে নিচ্ছে- এটা কিন্তু নিছক কাকতালীয় না-ও হতে পারে!

আচরণে লুকোনো ইঙ্গিত

কথার সময় যদি সে আপনার দিকে একটু বেশি ঝুঁকে আসে, আপনাকে দেখলে হাসি থামাতে না পারে, বা আপনার অঙ্গভঙ্গি নকল করে তবে বুঝে নিন, মনেই কিছু একটা আছে।

সবসময় পাশে থাকার অজুহাত খোঁজা

প্রয়োজন নেই, তবুও সে আপনার আশপাশে ঘোরে। ছোট্ট একটা প্রশ্ন করতেই চলে আসে। এসব ‘অকারণ’ আসা-যাওয়াগুলো আসলে তার মনের অনেক কারণের ইঙ্গিত দেয়।

আপনাকে নিয়ে হালকা ঈর্ষা

আপনি যদি কারও প্রশংসা করেন বা অন্য কারও সঙ্গে বেশি সময় দেন, আর সে যদি হঠাৎ চুপ হয়ে যায় বা একটু রেগে যায়—তাহলে বুঝুন, মন খারাপ হওয়ার পেছনে ভালোবাসার কারণ আছে।

আপনার সামনে এসে নার্ভাস হয়ে যাওয়া

হয়তো সে খুব হাসিখুশি একজন, কিন্তু আপনার সামনে এলেই চুপ হয়ে যায়, গলা কাঁপে, চোখে চোখ রাখতে পারে না—এসবই চুপচাপ ভালোবাসার লক্ষণ হতে পারে।

অতিরিক্ত খেয়াল রাখা

আপনার পছন্দ-অপছন্দ, বলা কথাগুলো মনে রাখা, আপনার মুড বুঝে যাওয়া— এসব শুধু বন্ধু হলে হয় না। সে হয়তো আপনাকে নিয়ে ভাবছে, একটু বেশিই।

আপনার কথা অন্যদের মাঝেও টেনে আনা

আপনি না থেকেও, তার মুখে আপনার নাম ঘুরেফিরে আসে। হাসির ছলে হলেও বারবার আপনার কথা তোলে, মজা করে আপনার নাম জুড়ে দেয় অন্য প্রসঙ্গে— এসবই বলছে, আপনি তার মনে জায়গা করে নিয়েছেন।

ভালোবাসা সবসময় মুখে বলা হয় না। অনেক সময় চোখ, হাসি আর ছোট ছোট আচরণেই প্রকাশ পায় মনের কথা। আপনি যদি মন দিয়ে লক্ষ করেন, তাহলে নিশ্চয়ই বুঝে যাবেন— কে আপনাকে নিঃশব্দে ভালোবেসে ফেলেছে।

আপনার আশেপাশে কি এমন কেউ আছে, যার সাথে এই লক্ষণগুলো মিলে যায়?

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১০

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১১

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১২

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৪

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৫

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৬

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৭

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৮

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৯

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

২০
X