কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০৭:৪১ এএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ১০:০২ এএম
অনলাইন সংস্করণ

সফল হতে নাশতার আগেই যেসব কাজ করবেন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সাফল্য এক দিনে পাওয়া যায় না—এটা গড়ে ওঠে ছোট ছোট ভালো অভ্যাসে। বিশেষ করে সকালটা কেমনভাবে শুরু করছেন, সেটাই অনেক সময় নির্ধারণ করে দেয় সারাদিন কেমন যাবে। বিশ্বের অনেক সফল উদ্যোক্তা, নেতা, লেখক বা খেলোয়াড়দের জীবন দেখে বোঝা যায় —তারা দিনের প্রথম কয়েক ঘণ্টা কাজে লাগান নিজেদের প্রস্তুত করতে, মনোযোগী হতে এবং নতুন দিনের জন্য শক্তি জোগাতে।

চলুন দেখে নেওয়া যাক, সকালের নাশতার আগেই তারা কোন কোন কাজ করে ফেলেন।

ভোরে ঘুম থেকে ওঠা : সফল মানুষরা জানেন সময়ের মূল্য কতটা। তাই তারা অলসতা এড়িয়ে খুব ভোরে জেগে ওঠেন। যেমন, পেপসিকোর সাবেক সিইও ইন্দ্রা নুয়ি ভোর ৪টায় জেগে ৭টার মধ্যে অফিসে পৌঁছে যান। ওয়াল্ট ডিজনির সিইও বব আইগার জাগেন ৪টা ৩০-এ, আর টুইটারের জ্যাক ডরসি জাগেন ৫টা ৩০-এ।

বিছানা গুছিয়ে ফেলা : ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে ফেলাটা ছোট একটা কাজ মনে হলেও এর প্রভাব বড়। এটা করলে দিনের শুরু হয় পরিপাটি ভাব নিয়ে, আর রাতে ক্লান্ত হয়ে ফিরলে মনে হয় শান্তি মেলে।

শরীরচর্চা : সকালে নাশতার আগেই অনেক সফল ব্যক্তি শরীরচর্চা করে নেন—হাঁটা, যোগব্যায়াম, জগিং বা হালকা ব্যায়াম। এতে শরীর ও মন দুটোই সতেজ থাকে। এরপর অবশ্যই একটি স্বাস্থ্যকর নাশতা জরুরি।

গোসল : একটা ঠান্ডা বা কুসুম গরম পানির গোসল সকালে আপনাকে চাঙ্গা করে তুলবে। এতে মন ভালো থাকে, কাজের মনোযোগ বাড়ে, আর সারাদিন প্রাণবন্ত অনুভব হয়।

মন শান্ত রাখার জন্য মেডিটেশন : অনেক সফল মানুষ দিনের শুরুতে কয়েক মিনিট মেডিটেশন বা প্রার্থনা করেন। এতে মন স্থির থাকে, মনোযোগ বাড়ে, আর সারাদিনের ব্যস্ততা সামলানো সহজ হয়।

গুরুত্বপূর্ণ কাজ আগে সেরে ফেলা : ভোরবেলায় মন থাকে সবচেয়ে সতেজ, আশপাশে থাকে কম বাধা—তাই সফল ব্যক্তিরা এ সময়েই কঠিন বা মনোযোগসাপেক্ষ কাজগুলো সেরে ফেলেন। এতে দিনের শুরুতেই অনেক কিছু সম্পন্ন হয়।

আত্মসমালোচনা ও কৃতজ্ঞতা : গতকাল কী ভালো হলো, কী উন্নতি করা যায়—এসব লিখে রাখেন অনেকেই। এটা আত্মজ্ঞান বাড়ায়, আর নিজের সাফল্য ও ভুল দুটো নিয়েই সচেতন থাকতে সাহায্য করে।

সারাদিনের পরিকল্পনা : দিনের কাজ, মিটিং, অগ্রাধিকার—সবকিছুর তালিকা তৈরি করে ফেললে সময় নষ্ট হয় না। এতে কাজের চাপ কমে, উৎপাদনশীলতা বাড়ে।

খবর জানা : দেশ-বিদেশের খবর রাখা মানে পৃথিবীর সঙ্গে সংযোগ রাখা। সকালে পত্রিকা পড়া বা খবর দেখা—এটা সফল মানুষের দৈনন্দিন অভ্যাসের অংশ।

সফল ব্যক্তিরা নাশতার আগেই নিজেদের তৈরি করে নেন—মনকে শান্ত রাখেন, শরীরকে সচল রাখেন, আর লক্ষ্যকে চোখে রাখেন।

এই ছোট ছোট অভ্যাসই তাদের জীবনকে করে তোলে আরও সংগঠিত, শান্ত ও সফল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

আ.লীগ নেতা কারাগারে

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

১০

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

১১

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

১২

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

১৩

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

১৪

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

১৫

লেবাননের প্রতি ‘সম্মান দেখানো’ শান্তিচুক্তির অংশ : ইরান

১৬

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, স্মৃতিতে মেসির জাদু

১৭

বাজেটে আবাসন খাতের গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষিত, ফ্ল্যাটের দাম আরও বৃদ্ধির আশঙ্কা

১৮

খান স্যারের কোচিং সেন্টারে হামলায় নেতৃত্ব দেওয়া তরুণের অস্বাভাবিক মৃত্যু

১৯

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

২০
X