কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ১০:০৯ এএম
অনলাইন সংস্করণ

ঘুম থেকে ওঠার পরই সারা শরীরে ব্যথা হয়? ভয়াবহ রোগের লক্ষণ নয় তো

ফাইল ছবি
ফাইল ছবি

অনেকেই সকালে ঘুম থেকে ওঠার পর পুরো শরীরে এক ধরনের আড়ষ্টতা অনুভব করে। বিছানা ছেড়ে মেঝেতে পা ফেললে পায়ের তালুতে ব্যথা হয়। মনে হয় হাত, পাসহ পুরো দেহের ভাঁজে ভাঁজেই যেন ব্যথা লুকিয়ে আছে। সাধারণত হঠাৎ বা অতিরিক্তি পরিশ্রম করলে শরীর ব্যথা হয়ে থাকে। কিন্তু কায়িক পরিশ্রম ছাড়াই যদি প্রায়ই এমনটা হয়, তাহলে তা একদমই শরীরের জন্য ভালো লক্ষণ নয়।

ছোট ছোট সমস্যাকে গুরুত্ব না দেয়ার কারণে অনেক সময় বড় ধরনের অসুখ হয়ে থাকে। অর্থাৎ, অনেক সময় জটিল অসুখ হওয়ার আগে তা ছোট কোনো সমস্যার মাধ্যমে শরীরকে ইঙ্গিত দিয়ে থাকে। টেক্সাসের হেলথ কেয়ার অ্যাসোসিয়েটস এ ব্যাপারে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। আসুন প্রতিবেদন থেকে জেনে নেওয়া যাক ঘুম থেকে ওঠার পর শরীর ব্যথার কারণ।

ঘুমানোর অবস্থান : ঘুমের জায়গা খারাপ হলে শরীর ব্যথা হতে পারে। মানুষ ভেদে ঘুমের ধরন আলাদা হয়ে থাকে। কেউ উপর হয়ে ঘুমান, আবার কেউ পাশ ফিরে ঘুমান। পাশ ফিরে ঘুমানোই ভালো হতে পারে। বিশেষ করে যাদের ঘুমের সময় শ্বাস-প্রশ্বাসের সমস্যা হয়, যেমন অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। এই রোগ থাকলে শ্বাস-প্রশ্বাস নিতে সমস্যা হয় এবং রাতে একাধিকবার এই সমস্যা হতে পারে। এ থেকেও ঘুমের সমস্যা এবং ঘুম ভালো না হলে শরীর ব্যথা হতে পারে।

নিম্নমানের বিছানা : যে জায়গায় ঘুমাবেন সেটি ভালো ও আরামদায়ক হওয়া উচিত। বিছানা খারাপ হলে সেটিই হতে পারে শরীর ব্যথার কারণ। বিছানা যদি নিম্নমানের হয় তাহলে সেটি পরিবর্তন করতে হবে। এমন বিছানা রাখতে হবে যা পিঠের ব্যথা প্রশমিত করতে সাহায্য করে। যা নির্ভর করে আপনার ওজনের ওপর।

অতিরিক্ত ওজন হওয়া : মাত্রাতিরিক্ত ওজন থাকলে ঘুম থেকে ওঠার পর শরীর ব্যথা হওয়া স্বাভাবিক। অতিরিক্ত ওজন থাকলে ঘুমানোর সময় পিঠ ও ঘাড়ে ওজনের চাপ পড়ে। এ থেকে শরীর ব্যথা হয়। এমনকি অনেক সময় শ্বাস-প্রশ্বাস নিতেও সমস্যা হয়। এ ক্ষেত্রে বেশি সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

শ্বাসকষ্টের রোগ : শ্বাসকষ্ট রোগীদের ঘুমের সময়ও শ্বাস-প্রশ্বাসের সমস্যা দেখা যায়। এ ক্ষেত্রে ঘুমানোর সময় মানুষের শ্বাস নেওয়া কিছুটা কমে এবং এতে অক্সিজেনের অভাব হতে পারে। ফলে শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গগুলো কার্যক্ষমতা ঠিক রাখার জন্য প্রয়োজনীয় অক্সিজেন পায় না। এ কারণে ঘুম থেকে ওঠার পর শরীর ব্যথা হওয়ার আশঙ্কা থাকে।

এ ছাড়াও ঘুমের সময় নাক ডাকা, দম বন্ধ হওয়া বা হাঁপানো, সকালে মাথাব্যথা, দিনের বেলায় তন্দ্রাভাব, ঘুম থেকে উঠার পর মুখ শুকিয়ে যাওয়া, প্রস্রাবের প্রয়োজন বেশি, হতাশা অনুভব ও অমনোযোগী হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X