বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

মুমুসোর নতুন স্টোর উদ্বোধন করলেন বিদ্যা সিনহা মিম

প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে বিদ্যা সিনহা মিম। ছবি - সংগৃহীত
প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে বিদ্যা সিনহা মিম। ছবি - সংগৃহীত

আন্তর্জাতিক লাইফস্টাইল দুনিয়ার ঝলমলে আলো এবার আরও উজ্জ্বল হলো ঢাকায়। বিশ্বের ৭৬টি দেশে সাফল্যের পতাকা ওড়ানো গ্লোবাল ব্র্যান্ড ‘মুমুসো’ বাংলাদেশে তাদের তৃতীয় অফিসিয়াল স্টোর উদ্বোধনের মধ্য দিয়ে জানিয়ে দিল,এ দেশ এখন তাদের বিস্তৃত স্বপ্নের গুরুত্বপূর্ণ অংশ।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর প্রাণকেন্দ্র বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স–এর গ্রাউন্ড ফ্লোরে শপ ৩-৪, ব্লক-বিতে উদ্বোধন করা হয় নতুন এই আউটলেট। তারকাখচিত এই আয়োজনে নতুন স্টোরের ফিতা কাটেন জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম এবং মুমুসো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আরাফাত রহমান। এছাড়া সেসময় উপস্থিত ছিলেন ব্র্যান্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও আমন্ত্রিত অতিথিরা। নতুন এই স্টোরের উদ্বোধনের মাধ্যমে আন্তর্জাতিক ট্রেন্ড, নান্দনিক ডিজাইন ও সাশ্রয়ী মূল্যের সমন্বয়ে ভিন্নধর্মী শপিং অভিজ্ঞতা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে মুমুসো,যা দেশের তরুণ প্রজন্মের লাইফস্টাইল ধারায় যুক্ত করবে নতুন মাত্রা।

মুমুসো বাংলাদেশ নিয়ে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম বলেন, 'মুমুসোতে এসে সত্যিই খুব ভালো লাগছে। মুমুসো এমন একটি গ্লোবাল লাইফস্টাইল ব্র্যান্ড, যা স্টাইল ও কোয়ালিটিকে একসাথে নিয়ে আসে। বাংলাদেশের বাজারে তাদের তৃতীয় অফিসিয়াল স্টোর চালু হওয়া নিঃসন্দেহে আনন্দের ও গর্বের বিষয়। তাদের প্রোডাক্টের মিনিমাল ডিজাইন, স্কিন-ফ্রেন্ডলি উপাদান এবং রিজনেবল প্রাইসিং আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে। আশা করি, মুমুসো বাংলাদেশের ক্রেতাদের জন্য নতুন শপিং এক্সপেরিয়েন্স তৈরি করবে।'

এ প্রসঙ্গে মুমুসো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আরাফাত রহমান বলেন, 'মুমুসো একটি আন্তর্জাতিক লাইফস্টাইল ব্র্যান্ড, যা বিশ্বের ৭৬টি দেশে সফলভাবে পরিচালিত হচ্ছে। আমাদের মূল লক্ষ্য হলো— ‘স্টাইলিশ ও কোয়ালিটি প্রোডাক্ট সবার নাগালের মধ্যে পৌঁছে দেওয়া। আমরা লোকাল মার্কেটের চাহিদা বিশ্লেষণ করে নিয়মিত নতুন ও ট্রেন্ডি কালেকশন নিয়ে আসছি। পাশাপাশি ক্রেতাদের জন্য থাকছে আকর্ষণীয় প্রমোশন ও বিশেষ অফার।'

এদিকে মুমুসো থেকে আরও জানানো হয়, আগামী মাসে বনানী-১১ এলাকায় চতুর্থ স্টোর উদ্বোধনের পরিকল্পনা রয়েছে এবং পর্যায়ক্রমে দেশের গুরুত্বপূর্ণ স্থানে আরও শাখা সম্প্রসারণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১০

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১১

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১২

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৩

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৪

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৫

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৬

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৭

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৮

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৯

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

২০
X