কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৯ এএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ১০:০১ এএম
অনলাইন সংস্করণ

দিনভর ঘন কুয়াশার যে বার্তা দিল আবহাওয়া অফিস 

কুয়াশার ঘনঘটা নিয়ে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস। ছবি: সংগৃহীত
কুয়াশার ঘনঘটা নিয়ে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস। ছবি: সংগৃহীত

পৌষের শীতে কাঁপছে উত্তরের জনপদ। তাপমাত্রা কমে নগরী কিংবা গ্রামে ক্রমাগত বাড়ছে শীতের প্রকোপ। রেকর্ড হয়েছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। দিনভর কুয়াশা থাকছে। কোনো কোনো দিন মিলছে না সূর্যের দেখাও। বিকেল হলেই হিমেল হাওয়ায় কনকনে শীত বাড়তে থাকে। এমতাবস্থায় কুয়াশার ঘনঘটা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস।

রোববার (১৭ ডিসেম্বর) দেশের নদী অববাহিকায় কুয়াশার কারণে দৃষ্টিসীমা কোথাও কোথাও ৫০০ মিটারেরও কম থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির এ তথ্য নিশ্চত করেছেন।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ভোর থেকে পরবর্তী (৩-৪) ঘণ্টার মধ্যে দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন ধরনের কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৫০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। এসব এলাকার নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না।

শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার (৩ দিন) আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। এ সময় উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

রোববার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল এবং নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আর এই সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাস দেয়া হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় সরাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে।

এ ছাড়া আগামী ৭২ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল এবং নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আর এই সময়ে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ নেতাদের সাক্ষাৎ

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফলভাবে শেষ: শেহবাজ শরিফ  

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে আগুন

আশুরা নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা

৪ বছর পর শিপ্রা হত্যার রহস্য উদঘাটন

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছেলের হাতে প্রাণ গেল বাবার

ডিসি সারওয়ারকে শুভাকাঙ্ক্ষীর খোলা চিঠি, জানালেন অজানা তথ্য

যুব অধিকার পরিষদের নেতাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

৬ জেলায় সেনা মোতায়েনের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১০

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, যুবলীগ নেতা আটক

১১

কে হতে যাচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

১২

কাঠগড়ায় দাঁড়িয়ে ইনুর হুমকি, ‘কি করতেছে তা খাতায় সংরক্ষণ করে রাখছি’

১৩

নামাজে শরিক হওয়ার পর সামনে খালি জায়গা দেখলে যা করবেন

১৪

হাসপাতালে মনির খানের মা, স্বস্তির খবর দিলেন গায়ক

১৫

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

১৬

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

১৭

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

১৮

বরিশালের সাবেক প্যানেল মেয়র খোকন গ্রেপ্তার

১৯

গোনা হচ্ছে সিলেট শাহজালাল মাজারের ডেগ ও দানবাক্সের টাকা

২০
X