কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪, ১২:১৭ পিএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ১২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রাক্তনের নামে তেলাপোকার নাম রাখার সুযোগ

তেলাপোকা।  ছবি : সংগৃহীত
তেলাপোকা। ছবি : সংগৃহীত

আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। ভালোবাসা দিবসে প্রাক্তনের নামে একটি তেলাপোকার নাম রাখার সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রের একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ। মাত্র ১৫ ডলারের বিনিময়ে এই সুযোগ পাওয়া যাবে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, বিশ্ব ভালোবাসা দিবসে প্রাক্তনের বিরুদ্ধে প্রতিশোধ নিতে, অস্বাভাবিক উপায়ে অনুভূতি প্রকাশে লোকজনকে এমন প্রস্তাব (অফার) দিচ্ছে যুক্তরাষ্ট্রের ব্রঙ্কস চিড়িয়াখানা কর্তৃপক্ষ। মাত্র ১৫ ডলারের (১ হাজার ৬৪৪ টাকা) বিনিময়ে আসছে ভালোবাসা দিবসে মাদাগাস্কার হিসিং তেলাপোকার নামকরণ করা যাবে। সঙ্গে একটি ডিজিটাল প্রশংসাপত্র পাওয়া যাবে। মাদাগাস্কার হিসিং তেলাপোকা বিশ্বের বৃহত্তম প্রজাতির তেলাপোকা, যা প্রায় চার ইঞ্চি লম্বা হয়।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ তেলাপোকার নামকরণের বিষয়টি সংশ্লিষ্ট প্রাক্তনকে ই-মেইল করে জানিয়ে দেবে। এতে উল্লেখ থাকবে, তার (প্রাক্তন) সম্মানে একটি মাদাগাস্কার হিসিং তেলাপোকার নামকরণ করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে চিড়িয়াখানা কর্তৃপক্ষ এই প্রচারাভিযানের ঘোষণা দিয়েছে। তারা পোস্টে লিখেছে, আবার আসছে ভ্যালেন্টাইনস ডে। এ উপলক্ষে একমাত্র একটি উপহারের ছয়টি পা আছে। আর আছে প্রণয়ের এক দুর্নিবার আভা। আপনাদের বিশেষ ব্যক্তির নামে ব্রঙ্কস চিড়িয়াখানার একটি মাদাগাস্কার হিসিং তেলাপোকার নাম রাখুন। তাদের প্রতি আপনার ভালোবাসা বড়, সাহসী হরফে প্রকাশ করুন।

এর সঙ্গে আরও ২০ ডলার যুক্ত করে সারপ্রাইজ গিফট হিসেবে পাওয়া যাবে কোনো বিশেষ প্রাণিও। তবে অবশ্যই ৮ ফেব্রুয়ারির মধ্যে ভালোবাসা দিবসে এই উপহারের জন্য ‘অর্ডার’ দিতে হবে।

ব্রঙ্কস চিড়িয়াখানা কর্তৃপক্ষ ২০১১ সালে ‘তেলাপোকার নাম দিন’ (নেম-এ-রোচ) নামের এই প্রচারাভিযান শুরু করে। ভালোবাসা দিবসে গত ১৩ বছর থেকে এই প্রস্তাব দিয়ে আসছে তারা। গত বছর ভালোবাসা দিবসের আয়োজনের অংশ হিসেবে ৩ হাজার ২৪৬টি তেলাপোকার নামকরণ করা হয়।

নামকরণ আয়োজনের মাধ্যমে পাওয়া অনুদান বন্যপ্রাণি সংরক্ষণ সোসাইটি ব্রঙ্কস চিড়িয়াখানা এবং সারা বিশ্বের প্রাণিদের রক্ষা করতে সাহায্য করে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে একটি টিকা যুক্ত করেছে। এতে লেখা রয়েছে, ‘আপনার কাছে সবসময় সঠিক শব্দ থাকে না। তবে আপনি এখনো তাঁদের (প্রাক্তন) গায়ের লোম খাড়া হয়ে যাওয়ার অনুভূতি দিতে পারেন।’

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

১০

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

১১

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

১২

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

১৩

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

১৪

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

১৫

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

১৬

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

১৭

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

১৮

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

১৯

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

২০
X