কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:০৪ পিএম
আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৫২ পিএম
অনলাইন সংস্করণ

আজ নারীর পক্ষ থেকে পুরুষকে প্রেমের প্রস্তাব পাঠানোর দিন

নারীর পক্ষ থেকে পুরুষকে প্রেমের প্রস্তাব পাঠানোর দিন আজ। ছবি : সংগৃহীত
নারীর পক্ষ থেকে পুরুষকে প্রেমের প্রস্তাব পাঠানোর দিন আজ। ছবি : সংগৃহীত

চার বছর পরে আজ যে অতিরিক্ত একটা দিন পেলেন, দিনটি কীভাবে কাটাবেন বলে ঠিক করেছেন? আজকের দিনটি চলে গেলে আবার ফিরে আসবে চার বছর পর। আর এ জন্যই অনেকেই আজকের দিনটিকে ‘তুলে রেখে দিয়েছিলেন’ বিশেষ কোনো কাজে ব্যয় করার জন্য।

আর সে চিন্তা ভাবনা থেকেই কেউ বিয়ের সিদ্ধান্ত নেন কেউবা প্রোপজ করেন, অনেকেই আবার কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন, পরিবারের সবাইকে নিয়ে ডিনারে যাওয়া বা অন্যান্য কাজ করেন। তবে আপনি জানেন কী আজ কিন্তু আরও একটি বিশেষ কাজের দিন, আপনি যদি নারী হয়ে থাকেন তাহলে দিনটি আপনার জন্য একটু বেশিই বিশেষ। আজ নারীর পক্ষ থেকে পুরুষকে প্রস্তাব পাঠানোর দিন! যদি পছন্দের পুরুষ থেকে থাকে, তাহলে আজই সে কথা জানিয়ে দেওয়ার জন্য উপযুক্ত দিন। কেন জানেন?

পৃথিবীর সবখানেই কমবেশি ‘লজ্জা নারীর ভূষণ’-এ রকম একটি কথা প্রচলিত আছে। আর তাই হয়ত আমরা পুরুষরাই সব সময় ভালোবাসার কথা জানাবেন, হাঁটু গেড়ে প্রস্তাব দেবেন, এ বিষয়টা দেখে অভ্যস্ত।

সেই পঞ্চম শতাব্দীতে রোমানো-ব্রিটিশ পোপ সেন্ট প্যাট্রিককে কেউ একজন নারীদের হয়ে বলেছিলেন, ওদের তো মনের কথা জানাতে অনেক সময় লেগে যায়। বেশির ভাগ ক্ষেত্রে প্রিয়জনকে মনের কথা জানাতেই পারেন না। তার আগেই সেই প্রিয়জন ‘অফিশিয়ালি’ অন্য কারও হয়ে যান বা যে কোনো কারণেই হোক, তারা আলাদা হয়ে যান। যার ফলে নীরবেই তৈরি হয় অনেক বিচ্ছেদের গল্প। কোনো দিন সেগুলো ইতিহাসের পাতায় জায়গা পায় না।

তখন আয়ারল্যান্ডের সেই ধর্মপ্রচারক সেন্ট প্যাট্রিক নারীদের জন্য একটা দিন নির্দিষ্ট করে দেন। পছন্দের পুরুষকে সেদিন তারা বিয়ের প্রস্তাব পাঠাবেন। আর সেটা হলো চার বছর পর আসা ফেব্রুয়ারির অতিরিক্ত দিনটি, অর্থাৎ আজকের দিনটি।

সেন্ট প্যাট্রিক এ-ও নিয়ম করেন, যে পুরুষ অধিবর্ষে পাওয়া কোনো নারীর বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেবেন, সরকারি কোষাগারে তাকে নির্দিষ্ট পরিমাণ অর্থ জরিমানা দিতে হবে। আয়ারল্যান্ড, ডেনমার্ক থেকে শুরু করে ইউরোপজুড়েই এদিন নারীদের পক্ষ থেকে পছন্দের পুরুষকে প্রেম ও বিয়ের প্রস্তাব দেওয়াটা অনেকটা অলিখিত প্রথার মতো চালু হয়ে যায়। এখন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক দেশে দিনটিকে নারীদের পক্ষ থেকে ছেলেদের প্রস্তাব পাঠানোর দিন হিসেবে উদ্‌যাপন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের অভিজ্ঞতায় প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে : ববি হাজ্জাজ

অবশেষে যমজ কন্যা সন্তানসহ স্বামীর ঘরে ফিরলেন রিনা

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বিশ্বের সেরা ১০০ টেকসই বিশ্ববিদ্যালয়ের কাতারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

কেমন থাকবে আগামী পাঁচ দিনের আবহাওয়া

বিছানাবন্দি বৃদ্ধা ছামিনার জীবনে নতুন আলো

চাঁদাবাজি-লুটপাট মামলায় বিএনপি নেতা-ছেলে কারাগারে

ইংল্যান্ডকে রুখে দেওয়া ঘানার সেই গোলকিপারের ক্লাব পাবে ৩ কোটি টাকা

সেশনজট নিরসনের দাবিতে রাবির নৃবিজ্ঞান বিভাগে তালা

আ.লীগের সাবেক এমপিসহ ১৭৯ জনের বিরুদ্ধে মামলা 

১০

হরিণাকুণ্ডু স্বাস্থ্য কমপ্লেক্স / অ্যানেসথেশিয়া চিকিৎসকের অভাবে অপারেশন বন্ধ

১১

ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

১২

রাবিতে তহবিল বণ্টনে নতুন নীতি / প্রশাসকদের নয়, গবেষকদের অগ্রাধিকার

১৩

ইসলামপুরে উচ্ছেদ অভিযান, আদালতের আদেশে ফিরে পেল মাদ্রাসার জমি

১৪

সৌদি বাদশাহের খরচে ওমরাহের সুযোগ পাবেন ১০০০ জন

১৫

নকল পেলে শিক্ষার্থীর পাশাপাশি কেন্দ্র প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

১৬

পুঠিয়ায় পেঁয়াজের বাজারে ধস

১৭

চীনা স্বামীর টাকা নিয়ে পালালেন বাংলাদেশি স্ত্রী 

১৮

আলোচিত কৃষক কবির হোসেনের দাফন সম্পন্ন

১৯

বরিশালে ৩০ যাত্রী নিয়ে খাদে পড়ল বাস

২০
X