কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ইতিহাসে যে তারিখ একবারই এসেছিল

৩০ ফেব্রুয়ারির প্রতীকী ছবি।
৩০ ফেব্রুয়ারির প্রতীকী ছবি।

লিপ ইয়ার বা অধিবর্ষে প্রতি চার বছর পরপর ক্যালেন্ডারের পাতায় ফেব্রুয়ারি মাসে বাড়তি একটি দিন যোগ হয়। ফলে ওই বছরটি গণনা করা হয় ৩৬৬ দিনে। এভাবে বছর গণনার সমন্বয়ে আমরা অভ্যস্ত হয়ে পড়েছি। এবার ২০২৪ সালে বছরের গণনা করা হবে ৩৬৬ দিনে। কারণ চলতি বছরও লিপ ইয়ার।

প্রতি ৪ বছর পরপর ৩৬৫-দিনের ক্যালেন্ডারে ফেব্রুয়ারির শেষে বাড়তি একটি দিন যোগ হওয়া হলো লিপ ইয়ার। সে জন্য ২৯ ফেব্রুয়ারি বিশেষ একটি দিন।

যাদের এই ২৯ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেছেন তারা প্রতি ৪ বছর পরপর তাদের প্রকৃত জন্মদিন পালন করতে পারেন। কিন্তু ইতিহাসে শুধু একবার এমন সময় এসেছিল যখন ক্যালেন্ডারে ৩০ ফেব্রুয়ারি যোগ করতে হয়েছিল। বিবিসি বাংলার খবরে বলা হয়, সুইডেন একটি ডাবল লিপ ইয়ারের অংশ হিসেবে ১৭১২ সালের ক্যালেন্ডারে ৩০ ফেব্রুয়ারি যুক্ত করেছিল।

সুইডিশ সাম্রাজ্যের (যে সময় ফিনল্যান্ড অন্তর্ভুক্ত ছিল) জুলিয়ান পঞ্জিকার পরিবর্তে ১৭০০ সাল থেকে গ্রেগরিয়ান ক্যালেন্ডার ব্যবহার শুরু করে এবং পরবর্তী ৪০ বছরের জন্য লিপ দিনগুলো বাতিলের পরিকল্পনা করা হয়। যদিও ফেব্রুয়ারি ১৭০০ সালে অধিবর্ষ দিনটি বাদ দেওয়া হয়েছিল, কিন্তু পরের বছরই গ্রেট নর্দার্ন যুদ্ধ শুরু হয়, সুইডিশদের পক্ষে সে সময় ক্যালেন্ডার পরিবর্তনে মনোনিবেশ করা সম্ভব হয়নি, ফলে পরবর্তী দুইবার অধিবর্ষে অতিরিক্ত দিনগুলো অপসারণ করা সম্ভব হয়নি এবং ১৭০৪ ও ১৭০৮ সালে পূর্বের মতো অধিবর্ষ পালন করা হয়।

বিভ্রান্তি এবং আরও ভুল এড়ানোর জন্য, ১৭১২ সাল থেকে পুনরায় জুলিয়ান পঞ্জিকা ব্যবহার শুরু করা হয়। এই বছর ফেব্রুয়ারি মাসে অধিবর্ষের দিনটি ছাড়াও অতিরিক্ত একটি দিন যোগ করা হয় এবং ওই বছর ফেব্রুয়ারি মাসে ৩০ দিন ছিল। এ তারিখটি গ্রেগরিয়ান ক্যালেন্ডারে মার্চ ১১ এবং জুলিয়ান পঞ্জিকার মধ্যে ফেব্রুয়ারি ২৯ তারিখ নির্দেশ করে। সুইডিশদের গ্রেগরিয়ান পঞ্জিকাতে পরিবর্তন সম্পন্ন হয় ১৭৫৩ সালে। ওই বছর ফেব্রুয়ারি মাসের শেষ ১১ দিন বাদ দিয়ে এটি সম্পন্ন করা হয়।

তবে কিছু ক্যালেন্ডারে ফেব্রুয়ারি ৩০ তারিখটি থাকলেও গ্রেগরিয়ান ক্যালেন্ডারে এটি ব্যবহার করা হয় না।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

১০

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১১

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১২

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

১৩

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

১৪

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

১৫

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৬

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

১৭

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১৮

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১৯

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

২০
X