কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৩, ১১:৪৩ এএম
আপডেট : ১৪ জুলাই ২০২৩, ১২:০৫ পিএম
অনলাইন সংস্করণ

মেষের ভালোবাসায় মিথুনের চমকে ওঠার দিন

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

দৈনন্দিন জীবনে অনেকেই রাশিফল মেনে থাকেন। যাপিত জীবনের প্রতিটি ক্ষেত্রে তারা রাশিচক্রের রহস্য উন্মোচনে উন্মুখ। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব ও গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা ঘটতে পারে। এ কারণেই প্রত্যেকের রাশিফল আলাদা আলাদা।

আজ শুক্রবার (১৪ জুলাই) ভাগ্যরেখা অনুযায়ী আজকের দিনটি কেমন কাটতে পারে? কী বলছে জ্যোতিষশাস্ত্র? আসুন, জেনে নিই আজকের রাশিফল—

মেষ: মেষ রাশির জাতকরা আত্মীয়দের কাছ থেকে ভালোবাসা ও সহযোগিতা পাবেন। নিজের কর্মকৌশল ও একাগ্রতার সাহায্যে বিপরীত পরিস্থিতিকে অনুকূল করতে পারবেন। ভেবেচিন্তে কথাবার্তা বলুন। তা না হলে সমস্যার মুখোমুখি হতে হবে। এই রাশির জাতকদের নিজের স্বাস্থ্যের যত্ন নিতে হবে। যাত্রার সময় সতর্ক থাকুন।

বৃষ: এই রাশির জাতকরা সরকারি কোনো কাজের সঙ্গে যুক্ত থাকলে, তাতে সাফল্য লাভ করবেন। রিয়েল এস্টেটের কাজেও লাভ সম্ভব। পারিবারিক জীবনে সতর্ক থাকতে হবে। কোনো কথা বা ব্যবহারের কারণে নিকটাত্মীয়রা আপনার ওপর রেগে যেতে পারেন। আয়ের জন্য দিন অনুকূল। ব্যয় বজায় থাকবে। কোনো সদস্যের অসুস্থতার কারণে ওষুধ ও চিকিৎসায় ব্যয় হবে। বাইরের খাওয়াদাওয়া এড়িয়ে যান। মিথুন: মিথুন রাশির জাতকরা আজ অপ্রত্যাশিত কিছু পেয়ে চমকে উঠবেন। দুপুর নাগাদ কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। কারো সাহায্যের জন্য এগিয়ে আসবেন। পরিবারের সদস্য়দের মধ্যে বিবাদের সমাধান হবে, এর ফলে আনন্দিত হবেন। ভেবেচিন্তে কোনও সিদ্ধান্ত গ্রহণ করুন। কারো কথায় চোখ বন্ধ করে বিশ্বাস করলে তারা আপনাকে প্রতারিত করতে পারে। ছাত্রছাত্রীরা অর্থাভাবের মুখোমুখি হবেন। কর্কট: কর্কট রাশির জাতকদের কর্মক্ষেত্রে উন্নতি হবে। এতে আর্থিকভাবে লাভবান হবেন আপনি। বিবাহযোগ্য জাতকরা আজ কোনো সুসংবাদ পেতে পারেন। কোনো কাজের জন্য অগ্রসর হলে দলিলপত্রের অভাবের কারণে সেই কাজে বাধা সৃষ্টি হবে।

সিংহ: সিংহ রাশির জাতকরা ধৈর্যসহকারে ও সংযমী হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন। তা না হলে ভবিষ্যতে আপনার জন্য কোনো বড়সড় সমস্যা দেখা দিতে পারে। মায়ের সঙ্গে কথা-কাটাকাটি হতে পারে। তবে তিনি রেগে গেলে, তার মান ভাঙানোর চেষ্টা করতে হবে। পারিবারিক পরিবেশে ব্যস্ততা বাড়বে। ব্যবসায় ঝুঁকি নেবেন না, অন্যথায় বড়সড় লোকসান হতে পারে। কন্যা: কন্যা রাশির জাতকরা সরকারি সাহায্য পেতে পারেন। নতুন বন্ধুত্ব গড়ে উঠবে। ব্যয় নিয়ন্ত্রণে রাখতে হবে। তা না হলে ভবিষ্যতে সমস্য়ার মুখে পড়তে পারেন। জীবনসঙ্গীর সাহায্যে লাভাবান হবেন। সন্তানের ভবিষ্যৎ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেন। মা-বাবার পরামর্শ গ্রহণ করবেন। তুলা: তুলা রাশির ব্যবসায়ীদের পরিস্থিতি অনুকূল থাকবে। তবে স্বভাব ঘন ঘন পাল্টাবে। কারো শোনা কথায় বিশ্বাস করবেন না। তা হলে বিবাদ হতে পারে। বুদ্ধির প্রয়োগ করে কাজ করুন। প্রিয়জনের সাহায্যে ভাইবোনের বিয়েতে আসা বাধা দূর হবে। সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে হাসিঠাট্টা করে সময় কাটানোর যোগ আছে। দীর্ঘদিন ধরে সম্পত্তি কেনার পরিকল্পনা করে থাকলে, তা আজ সম্পন্ন হবে। বৃশ্চিক: বৃশ্চিক রাশির জাতকরা আজ যে কাজ করবেন, তাতে পরিবারের সদস্যদের পূর্ণ সহযোগিতা লাভ করবেন। পরিবারের কোনো সদস্যকে প্রতিশ্রুতি দিয়ে থাকলে, তাও সম্পন্ন করতে পারবেন। আয় মাথায় রেখে ব্যয় করুন। শুভ সংবাদ পাওয়ায় মনে উৎসাহ জাগবে। ধনু: ধনু রাশির জাতকদের আজকের দিনটি ভালো ফলাফল নিয়ে আসবে। কর্মক্ষেত্রে বিবাদ এড়িয়ে যান, তা না হলে আপনারই ক্ষতি হবে। ব্যবসায় দীর্ঘদিন ধরে টাকা আটকে থাকলে, তা আজ ফিরে পেতে পারেন। গাড়ি কেনার জন্য দিন ভালো। ছাত্রছাত্রীরা কঠিন পরিশ্রমের পর পরীক্ষায় সাফল্য লাভ করবেন। সন্ধ্যায় জীবনসঙ্গীকে কোথাও ঘোরাতে নিয়ে যেতে পারেন। মকর: মকর রাশির জাতকদের মান-সম্মান বাড়বে। সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। কোনো প্রভাবশালী ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হবে। প্রেম জীবনের জন্য আজকের দিনটি ভালো। কুম্ভ: কুম্ভ রাশির জাতকরা অসুস্থ থাকলে বিলম্ব না-করে চিকিৎসকের পরামর্শ নিন। কাউকে টাকা ধার দেয়ার পরিকল্পনা করে থাকলে, সেই চিন্তা ত্যাগ করুন। ধার দিয়ে থাকা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা কম। ব্যবসায় কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার আগে লাভ-ক্ষতির হিসেব করুন। মীন: সন্তানের শিক্ষায় বাধা দূর করতে কোনো যাত্রায় যেতে পারেন। বিদেশি আত্মীয়ের কাছ থেকে সুসংবাদ পাবেন। শ্বশুরবাড়ির তরফে ধন লাভের সম্ভাবনা রয়েছে। সাংসারিক সুখ ও বাড়ির প্রয়োজনের কোনো বস্তু কিনতে পারেন। ছাত্রছাত্রীরা কোনও প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকলে তাতে জয়ী হবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১০

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

১১

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

১২

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

১৩

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

১৪

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১৫

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৬

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১৭

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৮

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৯

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

২০
X