মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ১১:২২ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৩, ১১:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীনের চুক্তির মেয়াদ বাড়ল

মো. জয়নাল আবেদীন। ছবি : সংগৃহীত
মো. জয়নাল আবেদীন। ছবি : সংগৃহীত

রাষ্ট্রপতির প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োজিত মো. জয়নাল আবেদীনের চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। বর্তমান চুক্তির ধারাবাহিকতায় ২০২৩ সালের ১১ জুলাই থেকে ২০২৪ সালের ১০ ফেব্রুয়ারি পর্যন্ত একই পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে সোমবার (২৪ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, সরকারি চাকরি আইন-২০১৮-এর ধারা ৪৯ অনুযায়ী রাষ্ট্রপতির প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োজিত মো. জয়নাল আবেদীনকে (রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় নিয়োগপ্রাপ্ত সচিব) তার বর্তমান চুক্তির ধারাবাহিকতায় এবং একই শর্তে ২০২৩ সালের ১১ জুলাই থেকে ২০২৪ সালের ১০ ফেব্রুয়ারি পর্যন্ত একই পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। এ পুনঃচুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও এতে জানানো হয়।

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ দায়িত্ব নেওয়ার দুই বছর পর ২০১৫ সালে তার প্রেস সচিবের দায়িত্ব পান জয়নাল আবেদীন। ২০১৯ সালে চাকরির বয়স শেষ হলেও তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে একই পদে রাখা হয়। ওই দায়িত্বে থাকতেই রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় তাকে সচিব করা হয়। একই পদে ফের চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়ায় চুক্তির শর্ত অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা হবে প্রজ্ঞাপনে বলা হয়েছে। সবশেষ এ বছরের ৪ জানুয়ারি জয়নাল আবেদীনের নিয়োগের মেয়াদ ছয় মাসের জন্য বাড়ানো হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১০

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১১

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১২

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১৩

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১৪

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৫

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১৬

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১৭

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৮

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

১৯

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

২০
X