কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৪, ০২:২০ পিএম
আপডেট : ০১ জুলাই ২০২৪, ০৩:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

কয়েক দিন ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। কোথাও হালকা আবার কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণও হতে দেখা গেছে। এমন পরিস্থিতিতে তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিয়েছে আবহাওয়া অফিস।

সংস্থাটি বলছে, আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। এ ছাড়াও আগামীকাল মঙ্গল ও পরদিন বুধবার দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার (১ জুলাই) সকাল ৯টা থেকে আগামী তিন দিনের পূর্বাভাসে বলা এমন তথ্য জানিয়েছে আবহাওয়ার অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সে সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

অন্যদিকে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে দেশের রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে,পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত লঘুচাপটি মৌসুমি বায়ুর সঙ্গে মিলিত হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু দেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

১০

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

১১

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১২

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১৩

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

১৪

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১৫

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

১৬

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

১৭

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

১৮

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

১৯

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

২০
X