কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৪, ০৮:২৭ পিএম
অনলাইন সংস্করণ

র‌্যাবের নতুন মুখপাত্র লে. কর্নেল মো. মুনীম ফেরদৌস

র‍্যাবের নতুন মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। ছবি : সংগৃহীত
র‍্যাবের নতুন মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। ছবি : সংগৃহীত

র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মো. মুনীম ফেরদৌস। আর সদ্য সাবেক মিডিয়া উইং কমান্ডার আরাফাত ইসলামকে র‌্যাব-৮ বদলি করা হয়েছে।

রোববার (৭ জুলাই) র‌্যাব মহাপরিচালক (ডিজি) ব্যারিস্টার মো. হারুন অর রশিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এ ছাড়া র‌্যাব-৪ এর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবদুর রহমানকে র‌্যাব সদর অপস্‌ উইংয়ে, লেফটেন্যান্ট কর্নেল কাজী যোবায়ের আলম শোভনকে র‌্যাব-৮ থেকে র‌্যাব-৩ এ, লেফটেন্যান্ট কর্নেল মো. ফিরোজ কবীরকে র‌্যাব-৩ থেকে র‌্যাব-৫ এ বদলি করা হয়েছে।

প্রসঙ্গত, লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস পিরোজপুর জেলায় জন্মগ্রহণ করেন। অল্পদিনে র‌্যাব-৫ এর দায়িত্ব পাওয়া মুনীমের কয়েকটি অভিযান প্রশংসিত হয়েছে। এর মধ্যে অন্যতম ২০ কোটি টাকা হাতিয়ে দুবাই পালানোর চেষ্টাকালে এনজিও পরিচালককে গ্রেপ্তার, শিক্ষা উপবৃত্তির টাকা দেওয়ার নামে ডেবিট-ক্রেডিট কার্ড ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতারণা চক্রের সদস্যদের গ্রেপ্তার, ১০ আগ্নেয়াস্ত্রসহ শ্বশুরবাড়িতে জামাই গ্রেপ্তার ইত্যাদি উল্লেখযোগ্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১০

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১১

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১২

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৩

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৪

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৫

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৬

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৭

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৮

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৯

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

২০
X