কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ০১:১০ পিএম
অনলাইন সংস্করণ

র‌্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার

কুমিল্লার মুরাদনগরে গভীর রাতে র‌্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার। ছবি : সংগৃহীত 
কুমিল্লার মুরাদনগরে গভীর রাতে র‌্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার। ছবি : সংগৃহীত 

কুমিল্লার মুরাদনগরের লাজৈর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশের লুট হওয়া একটি চায়নিজ রাইফেল ও একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-১১, সিপিসি-২।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব-১১, সিপিসি-২।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশের থানা থেকে লুট হওয়া একটি চায়নিজ রাইফেল ও একটি দেশে তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর উদ্ভূত অস্থিতিশীল পরিস্থিতিতে দেশের বিভিন্ন থানায় দুষ্কৃতকারীরা হামলা চালায়। এ সময় তারা থানার অভ্যন্তরে সংরক্ষিত অস্ত্র, গোলাবারুদসহ গুরুত্বপূর্ণ নথিপত্র লুটপাট ও ধ্বংস করে। ওই বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগ নিয়ে কতিপয় স্বার্থান্বেষী মহল ও দুষ্কৃতকারীরা থানার মালখানা ভেঙে সরকারি অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ লুট করে নিয়ে যায়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে র‌্যাবের গোয়েন্দা নজরদারি জোরদার এবং গোপন সংবাদের ভিত্তিতে ধারাবাহিক অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে উক্ত অভিযানে একটি চাইনিজ রাইফেল ও একটি দেশে তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রসংক্রান্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশের অস্ত্র লুটের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ

ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবি ইসলামী শ্রমিক আন্দোলনের

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১০

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

১১

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

১২

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১৩

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

১৪

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

১৫

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

১৬

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

১৭

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

১৮

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

১৯

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

২০
X