কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৪, ০৩:১৬ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় ফল উৎসবকে স্কুলপর্যায়ে নিয়ে যেতে চাই : সংস্কৃতি প্রতিমন্ত্রী

ফল উৎসবে অতিথিরা। ছবি : কালবেলা
ফল উৎসবে অতিথিরা। ছবি : কালবেলা

সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান বলেছেন, ফল এবং বাউল সংগীত আমাদের ঐতিহ্য। আগামীতে জাতীয় পর্যায়ে বৃহৎ আকারে ফল উৎসব করব আগারগাঁওয়ে। জাতীয় ফল উৎসবকে স্কুলপর্যায়ে নিয়ে যেতে চাই। শিশুদের দেশীয় ফলের সঙ্গে পরিচিত করিয়ে দেওয়া আমাদের দায়িত্ব। মিডিয়া ফলের গুণগত মান তুলে ধরতে ভূমিকা রাখতে পারে।

শনিবার (১৩ জুলাই) সকালে জাতীয় প্রেসক্লাব আয়োজিত ফল উৎসব ও বাউল গানের আসর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী এ কথা বলেন।

তিনি ফল উৎসব ও বাউল গানের আসরের উদ্বোধন ঘোষণা করেন।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেছেন, আমাদের নতুন প্রজন্ম দেশীয় ফলের নাম জানেই না। তারা যেন আমাদের ঐতিহ্যকে ধারণ করে, সে সঙ্গে বাউল গানের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেওয়াই আমাদের উদ্দেশ্য। কারণ আমাদের সংস্কৃতি এগিয়ে যাবে তরুণ প্রজন্মের হাত ধরে।

জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বলেন, এ আয়োজনের মাধ্যমে আমাদের নতুন প্রজন্ম দেশীয় ফলের সঙ্গে পরিচিত হয়।

এরপর বাউল সংগীত পরিবেশন করেন সরকার হিরন রাজা ও তার দল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের জ্যেষ্ঠ সদস্য ইকবাল সোবহান চৌধুরী, আবুল কালাম আজাদ, সুভাষ চন্দ বাদল, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্যরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১০

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১১

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১২

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৩

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৪

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৫

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১৬

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১৭

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১৮

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

১৯

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

২০
X