কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ০২:১৬ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৫, ০২:২৪ পিএম
অনলাইন সংস্করণ

মুক্তিযুদ্ধে ওহিদুর বাহিনীর অধিনায়ক ওহিদুর রহমান আর নেই

বীর মুক্তিযোদ্ধা ওহিদুর রহমান। ছবি: সংগৃহীত
বীর মুক্তিযোদ্ধা ওহিদুর রহমান। ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধের ওহিদুর বাহিনীর অধিনায়ক ও মুক্তিযুদ্ধ সংগঠক ওহিদুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় আগারগাঁও জাতীয় নিউরো সায়েন্স হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

ওহিদুর বাহিনীর মুক্তিযোদ্ধা হাসানুজ্জামান ভুলু গণমাধ্যমকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। বেশ কয়েক বছর ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন ওহিদুর রহমান।

তার জানাজা আজ বাদ এশা নওগাঁ নওজোয়ান মাঠে এবং আগামীকাল রোববার সকাল ১০টায় আত্রাই উপজেলার রসুলপুর গ্রামে তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।

নওগাঁ, রাজশাহী ও নাটোরের বিস্তৃত অঞ্চলে মুক্তিযুদ্ধের সময় দুই হাজারেরও বেশি মুক্তিযোদ্ধা নিয়ে গঠিত হয়েছিল এক বিশাল বাহিনী, যার নেতৃত্বে ছিলেন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি ও কৃষক নেতা ওহিদুর রহমান। তার নেতৃত্বেই গড়ে ওঠা এই বাহিনী পরবর্তীতে ‘ওহিদুর বাহিনী’ নামে পরিচিতি লাভ করে।

ওহিদুর বাহিনীর কার্যধারা ছিল চারটি জেলার ১৪টি থানাজুড়ে। এই বিস্তৃত অঞ্চলে প্রবাহিত ছিল আত্রাই, ছোট যমুনা, ফক্কিনী, খাজুরা, নাগরসহ ৬টি নদী এবং চলনবিলসহ ১৩টি বিল।

মুক্তিযুদ্ধে ওহিদুর বাহিনী মূলত জলপথে চলাচল করত এবং স্থানীয়রা তাদের নৌকার বহরকে ‘ওহিদুরের বায়ান্ন ডিঙ্গি’ বলত। ১৯৭১ সালের ৬ সেপ্টেম্বর ওহিদুর বাহিনীর মুক্তিযোদ্ধারা আত্রাইয়ের সাহাগোলা ব্রিজ ধ্বংস করে। এতে ১০৫ জন পাকিস্তানি সেনা নিহত হন।

মুক্তিযুদ্ধের আগে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা ছিলেন ওহিদুর রহমান। ১৯৭১ সালের ১ জানুয়ারি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি ভারতের নকশাল নেতা চারু মজুমদারের রাজনৈতিক ও সামরিক লাইনকে পার্টিতে গ্রহণ করেছিল। তবে ওহিদুর রহমান দলের সিদ্ধান্ত অমান্য করে মুক্তিযুদ্ধে যোগ দেন।

১৯৮৬ সালের তৃতীয় জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাণীনগর- আত্রাই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ওহিদুর রহমান।

ওহিদুর রহমানের জন্ম ১৯৪৩ সালে নওগাঁ জেলার আত্রাই উপজেলায়। কলেজে অধ্যয়নরত অবস্থাতেই ছাত্র ইউনিয়নের যোগদানের মধ্য দিয়ে রাজনীতিতে প্রবেশ করেন তিনি। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X