কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৪, ১০:৪০ পিএম
অনলাইন সংস্করণ

‘স্মার্ট বাংলাদেশ গড়তে কবি-সাহিত্যিক সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে’

বাংলাদেশ পোয়েটস্ ক্লাব কর্তৃক আয়োজিত ১৬তম জাতীয় সাহিত্য সম্মেলন অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা
বাংলাদেশ পোয়েটস্ ক্লাব কর্তৃক আয়োজিত ১৬তম জাতীয় সাহিত্য সম্মেলন অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা

জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে কবি-সাহিত্যিক সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

শনিবার (১৩ জুলাই) সন্ধ্যায় ঢাকার খামারবাড়ির গিয়াস উদ্দিন মিল্কী অডিটরিয়ামে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব কর্তৃক আয়োজিত ১৬তম জাতীয় সাহিত্য সম্মেলন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। কবি মোস্তাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার কবি শক্তিময় দাস। এছাড়াও নাট্য ব্যক্তিত্ব আব্দুল আজিজসহ অন্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রূপকল্প ২০৪১ বাস্তবায়নে তথা সুখী-সমৃদ্ধ-স্মার্ট বাংলাদেশ গড়তে সরকার নানামুখী কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করেছে।

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ইতোমধ্যে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন জানিয়ে তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের সুফল আমরা, কবি-সাহিত্যিক সবাই পাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

১০

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

১১

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

১২

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

১৩

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

১৪

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

১৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১৬

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১৭

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১৮

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১৯

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

২০
X