কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৪, ১০:৪৯ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৪, ১১:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ড. ইউনূসের সাম্প্রতিক বিবৃতি দেশবিরোধী : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। পুরোনো ছবি
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। পুরোনো ছবি

ড. ইউনূসের সাম্প্রতিক বিবৃতিকে দেশবিরোধী বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, তার (ড. ইউনূস) প্রতি সম্মান রেখেই বলছি, তিনি বিবৃতির কোথাও রাষ্ট্রের তথা জনগণের সম্পত্তির ওপর হামলার নিন্দা জানাননি। বরং দেশের এই পরিস্থিতিতে বিদেশিদের হস্তক্ষেপ চেয়েছেন, যা দেশবিরোধিতার শামিল।

মঙ্গলবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় বিদেশে গুজব প্রতিরোধে দেশের মিশনগুলো কাজ করছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, দেশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকার সুযোগ নিয়ে বিদেশে বাংলাদেশ নিয়ে মনগড়া কনটেন্ট বানিয়ে গুজব ছড়ানোর অপতৎপরতা প্রতিরোধে মিশনগুলো কাজ করছে।

তিনি আরও বলেন, বিটিভি, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ডাটা সেন্টার, সেতু ভবন, স্বাস্থ্য অধিদপ্তর, পদ্মা সেতু ও এক্সপ্রেসওয়ের টোলপ্লাজা, মেট্রোরেল স্টেশনে হামলা হয়েছে, পোড়ানো হয়েছে। এগুলো রাষ্ট্রের অর্থাৎ জনগণের সম্পত্তির ওপর হামলা। এসব ফুটেজ ও তথ্য আমরা বিদেশে আমাদের মিশনের মাধ্যমে সেখানকার কমিউনিটি ও সরকারকে জানানোর ব্যবস্থা নিয়েছি। আগামীকাল বিদেশি কূটনীতিকদের জন্য কয়েকটি ধ্বংসযজ্ঞের স্থান পরিদর্শনের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুনদের বরণে এমআইএসটিতে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপিত

প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলা

আইসিএসবির উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস উদযাপন

সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

মসজিদে আগুন দিয়ে হিব্রুতে স্লোগান লিখে গেলেন ইসরায়েলিরা

সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগের আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর

আবাসিক হল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্কুলে উত্তেজনা-ভাঙচুর

১ লাখ টনের বেশি ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘নিনেমিয়া’

বৈরী আবহাওয়া উপেক্ষা করে শ্রীমঙ্গলের সভায় প্রধানমন্ত্রী

১০

দেশে প্রথমবার ‘ফ্রি ট্রেড জোন’ করতে যাচ্ছে সরকার : মন্ত্রিপরিষদ সচিব

১১

শরীরে ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর সভায় শিমুল

১২

জনসম্মুখে জবাবদিহিতা প্রতিষ্ঠা করলেন নৌ প্রতিমন্ত্রী

১৩

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

১৪

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

১৫

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

১৬

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

১৭

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

১৮

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

১৯

পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

২০
X