কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৪, ১১:৪৭ পিএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৪, ১২:০৪ এএম
অনলাইন সংস্করণ

দেশের সব গার্মেন্টস বন্ধ ঘোষণা

দেশের সব গার্মেন্টস বন্ধ ঘোষণা করা হয়েছে। পুরোনো ছবি
দেশের সব গার্মেন্টস বন্ধ ঘোষণা করা হয়েছে। পুরোনো ছবি

চলমান ছাত্র আন্দোলনের কারণে দেশের সব তৈরি পোশাক কারখানা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ।

রোববার (৪ আগস্ট) বিজিএমইএ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিএমইএ’র সভাপতি এসএম মান্নান কচির সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় শ্রমিক কর্মচারী ভাইবোনদের সার্বিক নিরাপত্তার কথা চিন্তা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশের সব পোশাক শিল্প কারখানা বন্ধ রাখার জন্য মালিকদের প্রতি অনুরোধ করা হলো।

এর আগে বিকেলে আগামী সোম, মঙ্গল ও বুধবার তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দীন চৌধুরী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এদিকে বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনের প্রথম দিন রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীসহ সারা দেশে (১৯ জেলায়) ১০০ জন নিহত হয়েছেন।

এর মধ্যে ঢাকায় ৭ জন, মুন্সীগঞ্জে ৩ জন, মাগুরায় ৪ জন, পাবনায় ৩ জন, রংপুরে ৪ জন, সিরাজগঞ্জে তের পুলিশ সদস্যসহ মোট ২৫ জন, বরিশালে ১ জন, ভোলায় ৩ জন নিহত, বগুড়ায় ৫ জন, জয়পুরহাটে ২ জন, ফেনীতে ৮ জন, কিশোরগঞ্জে ৫ জন, কুমিল্লায় ২ জন, নরসিংদীতে ৬ জন, সিলেটে ৫ জন, লক্ষ্মীপুরে ১১ জন, শেরপুরে ৩ জন, হবিগঞ্জে ১ জন, কক্সবাজারে ১ জন ও ঢাকার সাভারের আশুলিয়ায় ১ জন নিহত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

নাহিদা আক্তারের রেকর্ড

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

১০

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

১১

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

১২

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

১৩

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

১৪

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

১৫

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

১৬

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

১৭

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৮

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

১৯

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

২০
X