কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৪, ১২:০৫ পিএম
আপডেট : ২২ আগস্ট ২০২৪, ০৪:০৭ পিএম
অনলাইন সংস্করণ

সারাদেশে বন্যায় ৪ জনের মৃত্যু

সারাদেশে বন্যায় ৪ জনের মৃত্যু
বন্যায় তলিয়ে গেছে কুমিল্লার চৌদ্দগ্রাম। ছবি : সংগৃহীত

দেশের উত্তর-পূর্বাঞ্চলের নদনদীর পানি হঠাৎ যেন ফুঁসে উঠেছে। এসব নদীর পানিতে ১০ জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এর মধ্যে খাগড়াছড়ির দীঘিনালা, নোয়াখালীর আট উপজেলা, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা, রাঙামাটির সাজেক, কুমিল্লা, ফেনী, মৌলভীবাজারের দুটি উপজেলা, চট্টগ্রামের মিরসরাই, চাঁদপুর, সিলেট ও হবিগঞ্জে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

ভয়াবহ এ বন্যায় বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

কুমিল্লায় আইনজীবীর মৃত্যু : বৈদ্যুতিক তারে জড়িয়ে সোহরাব হোসেন সোহাগ নামের তরুণ এ আইনজীবীর মৃত্যু হয়। সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যায় নগরীর সালাউদ্দিন মোড়ে এ ঘটনা ঘটে। সোহরাব হোসেনের বাড়ি বুড়িচং উপজেলার শংকুচাইল গ্রামে। তার বাবার নাম নোয়াব মিয়া সর্দার।

সড়কে জলাবদ্ধতার কারণে এক পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে যান তিনি। স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুমিল্লার নাঙ্গলকোটে বৃদ্ধের মৃত্যু : বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে কেরামত মিয়া মজুমদার নামে তিনি মারা যান। বুধবার (২১ আগস্ট) রাত ১০ টার সময় তার মৃত্যু হয়। তিনি পৌরসভার দাউদপুর উত্তর পাড়া মজুমদার বাড়ির বাসিন্দা।

বুধবার রাত ১০টার সময় পৌরসদরের দাউদপুর উত্তরপাড়া এলাকার সঙ্গীয় কয়েকজনসহ কেরামত মিয়া জাল দিয়ে মাছ ধরতে যান। একপর্যায়ে প্রবল স্রোতে ভেসে যায় কেরামত। পরে একটি জালে আটকে যান তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কিশোরের মৃত্যু : একই দিন কুমিল্লার বৃষ্টির মধ্যে বৈদ্যুতিক পিলারের সঙ্গে লেগে বিদ্যুৎস্পর্শ হয়ে রাফি (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে নগরীর ছোটরা এলাকার বাসিন্দা। কুমিল্লা জেনারেল হাসপাতালের চিকিৎসক যোবায়ের হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আখাউড়ায় অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া বীরচন্দ্রপুর গ্রামে বন্যার পানিতে ডুবে সুবর্ণা আক্তার নামে এক অন্তঃসত্ত্বা মারা গেছেন। ঘরে উজানের ঢলের পানি ঢুকে পড়ায় তাড়াহুড়া করে সরতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে পানিতে ডুবে যান তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বুধবার (২১ আগস্ট) দুপুরে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও লুৎফুর রহমান ও দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জালাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তাদের দেওয়া তথ্য মতে, হাসপাতালে নেওয়ার আগেই ওই নারী মারা গেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১০

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১১

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১২

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৩

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৪

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৬

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৭

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৮

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১৯

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

২০
X