কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪, ০২:২৩ পিএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ০২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

মেট্রোরেলকে অ্যাসেনসিয়াল সার্ভিস ঘোষণার উদ্যোগ

সচিবালয় স্টেশনে সড়ক উপদেষ্টার প্রেস ব্রিফিং। ছবি : কালবেলা
সচিবালয় স্টেশনে সড়ক উপদেষ্টার প্রেস ব্রিফিং। ছবি : কালবেলা

মেট্রোরেলের নিরাপত্তা বৃদ্ধি করার লক্ষ্যে এটিকে অ্যাসেনসিয়াল সার্ভিস হিসেবে ঘোষণা করা এবং কেপিআই আপডেট করার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

রোববার (২৫ আগস্ট) মেট্রোরেলে ভ্রমণ শেষে সচিবালয়ের মেট্রোরেল স্টেশনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান তিনি। এ সময় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেন তিনি।

মেট্রোরেলে যাতায়াতকারীদের মেট্রোরেল ব্যবহারে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন অতি দ্রুত সংস্কার করা হবে এবং এ ব্যাপারে জাপানের রাষ্ট্রদূতের কাছে সহায়তা চাওয়া হবে।

তিনি বলেন, এ সরকার দুর্বল সরকার নয়; ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফসল এ সরকার উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা বিগত সরকারের আমলে সংগঠিত সকল ধরনের অন্যায়-অবিচার, দুর্নীতি ও বিভিন্ন খাতে সংঘটিত বৈষম্য রোধে বর্তমান সরকারকে ন্যূনতম কিছু সময় দেওয়ার জন্য দেশবাসীর কাছে আহ্বান জানান।

এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব জনাব মো. এহছানুল হক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১০

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১১

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১২

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৩

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৪

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৫

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৬

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১৭

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৮

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১৯

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

২০
X