বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪, ০৭:৫২ এএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ০৭:৫৭ এএম
অনলাইন সংস্করণ

আজ থেকে যে সূচিতে চলবে মেট্রোরেল

মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল। পুরোনো ছবি
মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল। পুরোনো ছবি

আন্দোলনের কারণে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে সহিংতার ঘটনা ঘটেছিল। যার ফলে বন্ধ ছিল মেট্রোরেল চলাচল। দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে মেট্রোরেল। দীর্ঘ বন্ধ থাকার পর আবার চালু হওয়ায় চলাচলের সূচি জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

শনিবার (২৪ আগস্ট) ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্টের উপপ্রকল্প পরিচালক তরফদার মাহমুদুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রোববার সকালে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে সকাল ৭টা ১০ মিনিটে প্রথম ট্রেন ছেড়ে যাবে। আর রাতের শেষ ট্রেন ছাড়বে ৮টা ৩৩ মিনিটে। অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তরের উদ্দেশে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ৩০ মিনিটে। আর রাতের শেষ ট্রেন ছাড়বে ৯টা ১৩ মিনিটে।

কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তরা উত্তর থেকে সকাল ৭টা ১০ মিনিট থেকে ৭টা ৩০ মিনিট পর্যন্ত এবং ৮টা ৩৩ মিনিট থেকে ৯টা পর্যন্ত ১০ মিনিট হেডওয়ে রাখা হয়েছে। সকাল ৭টা ৩১ মিনিট থেকে বেলা ১১টা ৩৬ মিনিট ২টা ২৫ মিনিট থেকে ৮টা ৩২ মিনিট পর্যন্ত সময়ে হেডওয়ে রাখা হয়েছে আট মিনিট। এ ছাড়া সকাল ১১টা ৩৭ থেকে দুপুর ২টা ২৪ মিনিট পর্যন্ত অফ পিক আওয়ারে ১২ মিনিট হেডওয়ে রাখা হয়েছে।

অন্যদিকে মতিঝিল থেকে সকাল সাড়ে ৭টা থেকে ৮টা পর্যন্ত এবং রাত ৯টা ১৩ মিনিট থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত স্পেশাল অফ-পিক আওয়ারে ১০ মিনিট হেডওয়ে রাখা হয়েছে। সকাল ৮টা ০১ মিনিট থেকে ১২টা ০৮ মিনিট পর্যন্ত এবং দুপুর ৩টা ০৫ মিনিট পর্যন্ত পিক আওয়ারে হেডওয়ে আট মিনিট রাখা হয়েছে। এ ছাড়া দুপুর ১২টা ৯ মিনিট থেকে ৩টা ০৪ মিনিট পর্যন্ত অফ পিক আওয়ারে ১২ মিনিট হেডওয়ে রাখা হয়েছে।

এর আগে শুক্রবার (২৩ আগস্ট) অতিরিক্ত প্রকল্প পরিচালক (ইলেকট্রিক্যাল, সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ট্র্যাক) মো. জাকারিয়া জানান, রোববার থেকে মেট্রোরেল চালু হলেও মেরামত ও সংস্কারের প্রয়োজনীয়তা থাকায় আপাতত কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশনের কার্যক্রম বন্ধ থাকবে।

জানা গেছে, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, বৃহস্পতি ও শুক্রবার পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে মেট্রোরেল। এতে লাইনে কোনো সমস্যা দেখা যায়নি। কিছু কারিগরি ইস্যু নিয়ে কাজ করছে।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের সময় গত ১৮ জুলাই মিরপুর-১০ নম্বর গোলচত্বরে পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হয়। ওই দিন বিকেল ৫টায় মেট্রোরেলের চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুনঃখননে মৃতপ্রায় খালে প্রাণের জোয়ার, স্বস্তিতে ফুলবাড়িয়াবাসী

মাসুম সাঈদ খানের কবিতা : আমাদের আর কোনো বিশ্বাস নেই

সংসদ কক্ষে প্রবেশের সময় ‘মাথা নিচুতে’ আপত্তি মুজিবুর রহমানের

জুনেই চাকরি হারানোর শঙ্কায় প্রাণিসম্পদের ১,৪০০ জনের, কর্মসংস্থানের আশ্বাস মন্ত্রীর

সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা ১০ জুলাই

সুপারকম্পিউটারের বিশ্লেষণে উঠে এলো কোন দল জিতবে বিশ্বকাপ

স্বামীর স্বীকৃতির দাবিতে ঢাকা কলেজে তরুণীর অবস্থান

চার্জে লাগিয়ে মোবাইল টিপলে কি ব্যাটারির ক্ষতি হয়?

যে কারণে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি জটিল হয়ে উঠছে

ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে

১০

উপজেলা পরিষদে এমপিদের কক্ষ নির্মাণে বরাদ্দ ৬ লাখ

১১

ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন

১২

বাগেরহাটে ৮ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা

১৩

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে পদ হারালেন ছাত্রদল নেতা

১৪

কেক কেটে ও মিছিল করে আর্জেন্টিনাকে সমর্থন রাঙ্গুনিয়ার ইউএনও’র

১৫

২০টি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার 

১৬

বুধবার আর্জেন্টিনার পরাজয়ের সম্ভাবনা কতটুকু, কী বলছে বিশ্লেষণ

১৭

চট্টগ্রামের বর্জ্য রূপান্তর হচ্ছে সম্পদে, বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী জাপান

১৮

মনজুরুর রহমান পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনঃনির্বাচিত

১৯

আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে প্রাণ গেল যুবকের

২০
X