কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৪, ০৪:২১ পিএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ০৫:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

অবস্থার অবনতি হওয়ায় সিএমএইচে নেওয়া হলো হাসনাতকে

হাসনাত আবদুল্লাহ। ছবি : সংগৃহীত
হাসনাত আবদুল্লাহ। ছবি : সংগৃহীত

উন্নত চিকিৎসার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) বিকেল সোয়া ৩টার দিকে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে সিএমএইচে পাঠানো হয়।

এর আগে রোববার (২৫ আগস্ট) রাতে সচিবালয় গেটে আনসার সদস্যদের হামলায় গুরুতর আহত হন হাসনাত আব্দুল্লাহ। পরে তাকে তাৎক্ষণিকভাবে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

আজ বিকেলে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, গতকাল সচিবালয়ে আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে আহত হাসনাত আব্দুল্লাহর অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিএমএইচে পাঠানো হয়েছে।

এর আগে আজ দুপুরে মো. আসাদুজ্জামান জানিয়েছিলেন, হাসনাত আব্দুল্লাহ ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ৪৮ ঘণ্টা উনাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি এখন শংঙ্কামুক্ত এবং ভালো আছেন।

একই সঙ্গে তিনি বলেন, উনি বর্তমানে স্ট্যাবল আছেন। উনার শরীরের বাইরের দিকে কোথাও কোনো কাটাছেঁড়া বা আঘাত নেই। তবে উনি মাথায় আঘাত পেয়েছিলেন। আমাদের চিকিৎসকরা উনাকে চিকিৎসা দিয়ে যাচ্ছেন।

আসাদুজ্জামান বলেন, রোববার রাতে সচিবালয়ে আনসার-শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় আমাদের এখানে ৬০ জন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে পাঁচজনকে আমরা ভর্তি করেছিলাম। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার থেকে এখন কেবিনে দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১০

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১১

ইবনে সিনায় চাকরির সুযোগ

১২

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১৩

নামাজরত মুসল্লির মৃত্যু

১৪

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৫

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১৬

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১৭

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৮

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৯

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

২০
X